প্রতিদিনই রেকর্ড, আড়াই লাখ ছাড়াল সোনার ভরি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ২২: ০৬
সোনার অলংকার। প্রতীকী ছবি

বিশ্ববাজারে সোনা ও রুপার দাম ধারাবাহিকভাবে বাড়তে থাকার প্রভাব পড়েছে দেশের বাজারেও। প্রতিদিনই সোনার দাম ভাঙছে আগের দিনের রেকর্ড। এবার সোনার দাম ভরিতে এক লাফে বেড়েছে ৮ হাজার ৩৩৯ টাকা পর্যন্ত। আর তাতেই দেশের বাজারে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে দুই লাখ ৫২ হাজার ৪৬৭ টাকায়।

বুধবার (২১ জানুয়ারি) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে। বাজুস জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে। এবারই প্রথম দেশে সোনার ভরি আড়াই লাখ টাকা ছাড়াল।

এর আগে গত বছরের ৬ অক্টোবর প্রথমবারের মতো দেশের বাজারে সোনার দাম দুই লাখ টাকার অঙ্ক স্পর্শ করে। ৭ অক্টোবর থেকে সে দাম কার্যকর হয়। এর সাড়ে তিন মাসের মাথায় সোনার ভরি আড়াই লাখ ছাড়িয়ে গেল।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার মূল্য বেড়েছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দুই লাখ ৪০ হাজার ৯৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৬ হাজার ৫৬৯ হাজার ৭৪৬ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা।

এদিকে দাম বেড়ে সোনার সঙ্গে ফের রেকর্ড করেছে রুপাও। ২২ ক্যারেটের রুপার ভরি এখন ছয় হাজার ৮৮২ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের রুপার দাম ভরি ছয় হাজার ৫৩২ টাকা ও ১৮ ক্যারেটের রুপার ভরি পাঁচ হাজার ৫৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম পড়বে চার হাজার ১৯৯ টাকা।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

দেশের সব ব্যাংকের জন্য নতুন নির্দেশনা

সার্কুলারে বলা হয়েছে, অফিশিয়াল গাড়ি ব্যবহার সীমিত করতে হবে এবং ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ভ্রমণ কমানোর পাশাপাশি কর্মকর্তাদের গণপরিবহন বা কার-শেয়ারিং ব্যবহারে উৎসাহিত করতে হবে। জেনারেটরের জ্বালানি ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ এবং অপ্রয়োজনীয় সাজসজ্জা ও ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ডের ব্যবহার নিয়ন্ত্রণের নির্দেশ

২ দিন আগে

ইরান যুদ্ধ: তেল নিয়ে দীর্ঘস্থায়ী সংকটের আশঙ্কা, প্রভাব খাদ্যের দামেও

এ অস্থিরতার পেছনে রয়েছে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজের চলাচল বন্ধ হয়ে যাওয়া, যেটি গোটা বিশ্বের তেল পরিবহয়ে অন্যতম একটি রুট। ফলে ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এর প্রভাবে তেলের দাম সব রেকর্ড ভেঙে ফেলতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। আর এর প্রভাব গিয়ে পড়বে খাদ্যের দামেও, যা তেলের দামের অনুপাতেই বাড়তে থ

২ দিন আগে

রিজার্ভ চুরি তদন্তে ফিলিপাইনের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাষ্ট্রদূত নিনা পাডিলা কায়িংলেট নবনিযুক্ত প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারকে ফিলিপাইন সরকারের উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

২ দিন আগে

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: দেশে বাড়ল ডলারের দাম

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রভাব পড়েছে দেশের ডলারের বাজারে। আজ মঙ্গলবার ১২২ টাকা ৯০ পয়সা পর্যন্ত দামে প্রবাসী আয় কিনেছে ব্যাংকগুলো। ফলে আমদানিতে ডলারের দাম ১২৩ টাকা পর্যন্ত উঠে গেছে। বাণিজ্যিক ব্যাংকগুলোয় খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে।

৩ দিন আগে