প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনা ও রুপার দাম। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধির কারণে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর 'স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং'-এর সভায় এই নতুন দর নির্ধারণ করা হয়।
আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে নতুন এই বিক্রয়মূল্য কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের ভ্যাটসহ মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮,৯৮৫ টাকা। ফলে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার ভ্যাটসহ দাম গিয়ে ঠেকছে প্রায় ২,২১,৪৪০ টাকায়।
অন্যান্য মানের সোনার মধ্যে ২১ ক্যারেটের প্রতি গ্রাম ১৮,১৩০ টাকা হিসেবে ভরিপ্রতি দাম দাঁড়ায় প্রায় ২,১১,৪৬১ টাকা। এছাড়া ১৮ ক্যারেট সোনার প্রতি গ্রাম ১৫,৫৭০ টাকা হিসেবে ভরিপ্রতি ১,৮১,৬১০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি গ্রাম ১২,৭২০ টাকা নির্ধারণ করায় ভরিপ্রতি দাম দাঁড়াচ্ছে প্রায় ১,৪৮,৩৬২ টাকা।
সোনার পাশাপাশি রুপার অলংকারের দামও পুনর্নির্ধারণ করেছে বাজুস। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি গ্রামের ভ্যাটসহ মূল্য ৩৯৫ টাকা হিসেবে ভরিপ্রতি দাম পড়ছে প্রায় ৪,৬০৭ টাকা।
অন্যান্য মানের মধ্যে ২১ ক্যারেট রুপার প্রতি গ্রাম ৩৭৫ টাকা হিসেবে ভরিপ্রতি প্রায় ৪,৩৭৪ টাকা, ১৮ ক্যারেট রুপার প্রতি গ্রাম ৩২৫ টাকা হিসেবে ভরিপ্রতি প্রায় ৩,৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি গ্রাম ২৪৫ টাকা হিসেবে ভরিপ্রতি প্রায় ২,৮৫৮ টাকায় বিক্রি হবে।
বাজুস জানিয়েছে, ঘোষিত বিক্রয়মূল্যের ভেতরেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে; তাই ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট নেওয়া যাবে না। তবে গহনার ডিজাইন অনুযায়ী আলাদা মজুরি প্রযোজ্য হবে। বাজুসের পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সারা দেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই দর কার্যকর থাকবে।

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
৩ দিন আগে
সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।
৩ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
৪ দিন আগে