প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। টানা এক দফা মূল্যবৃদ্ধির পর এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
সোমবার (৬ জুলাই) দুপুর ১২টা ১৫ মিনিট থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকায়, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।
এর আগে গত শুক্রবার সোনার দাম বাড়ানো হয়েছিল। মাত্র তিন দিনের ব্যবধানে আবারও দাম কমানোর ঘোষণা এলো। বাজুস জানিয়েছে, নতুন দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় সোনার গয়না কেনার সময় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সোনার গয়নার ওপর ভ্যাট কাঠামোও পরিবর্তন করা হয়েছে। এখন প্রতি ভরি গয়নায় নির্ধারিত ভ্যাট ২ হাজার ৫০০ টাকা, যেখানে আগে মোট মূল্যের ওপর ৫ শতাংশ ভ্যাট দিতে হতো।
বিশ্ববাজারে সোনার দামের ওঠানামা এবং স্থানীয় বাজারে তেজাবি সোনার দরের পরিবর্তনের কারণে সময়ে সময়েই দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয় বলে জানিয়েছে জুয়েলার্স সমিতি।
রাজনীতি/আরআইআর

জনতা ব্যাংক পিএলসি-এর ৮৯৫তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের শ্রেণীকৃত খেলাপি ঋণ আদায়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
৩ দিন আগে
উচ্চ আমদানি উপাদান রয়েছে, এমন পণ্য রপ্তানিকারকদের রপ্তানি আয় থেকে এক্সপোর্টার্স রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাবে বৈদেশিক মুদ্রা সংরক্ষণের সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এসব পণ্য রপ্তানিকারকরা প্রত্যাবাসিত রপ্তানি মূল্যের ১৫ শতাংশ পর্যন্ত বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করতে পারবেন। আগে এই হার ছিল ৭
৩ দিন আগে
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এর ফলে উভয় বাজারের প্রধান মূল্যসূচকে উল্লেখযোগ্য পতন হয়েছে। একই সঙ্গে ডিএসইতে আগের কার্যদিবসে
৩ দিন আগে
যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১.৪৪ ডলার বা ১.৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮.২৭ ডলারে লেনদেন হচ্ছে। মার্কিন বাহিনী ইরানের ওপর নতুন করে হামলা চালানো এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লোহিত সাগরে তেলবাহী ট্যাংকারে হামলার পর মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়েছে। মূ
৪ দিন আগে