'আনসারের জন্য ১৭ হাজার শটগান কিনবে সরকার'

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ১৬: ৪৮

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য ১৭ হাজার শটগান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিটি শটগানের দাম ধরা হচ্ছে ১৪৬ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়াবে ২০ হাজার ৮৯৩ টাকা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

অর্থ উপদেষ্টা বলেন, বডি ক্যামেরা নিয়ে আলোচনা হচ্ছে। স্বচ্ছ প্রক্রিয়ায় যাতে কেনা হয়, তা দেখা হবে। ৪০ হাজার বডি ক্যাম কেনার কথা আগে জানানো হলেও, সে সংখ্যা কমবে।

তিনি বলেন, রোজার আগেই চাল, গম আনা হবে। এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় হয়েছে। রোজায় পণ্যের দাম কম রাখতে এখন থেকেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ড. সালেহউদ্দিন বলেন, সিলেট ওসমানী বিমানবন্দরের অবকাঠামো উন্নয়ন করা হবে। একইসঙ্গে কক্সবাজার দোহাজারি রেল প্রকল্পের মেয়াদও বাড়ানো হবে।

তিনি বলেন, আইএমএফ নতুন কোনো শর্ত দেয়নি। আমাদের সার্বিক কাজে তারা মোটামুটি সন্তুষ্ট।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

যুদ্ধের বাজারেও আরামকোর মুনাফা অব্যাহত, ৩ মাসে বেড়েছে ২৬%

এ বছরের প্রথম প্রান্তিক তথা জানুয়ারি থেকে মার্চে প্রতিষ্ঠানটির মুনাফা দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৬ বিলিয়ন ডলারে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেশি। একই সময়ে রাজস্ব প্রায় ৭ শতাংশ বেড়ে ১১৫ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

৭ দিন আগে

রাজনীতির পাশাপাশি অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী বলেন, বিগত সময়ে দেশের অর্থনীতি সুনির্দিষ্ট কিছু অলিগার্ক বা ধনাঢ্য শ্রেণির কবজায় ছিল। বর্তমান সরকার সেই বৃত্ত ভেঙে মূলধারার অর্থনীতির বাইরে থাকা সাধারণ মানুষকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে অর্থনীতির ‘গণতন্ত্রীকরণে’ গুরুত্ব দিচ্ছে।

৮ দিন আগে

আইএমএফের হিসাবে বাংলাদেশের রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার

দীর্ঘ সময়ের চাপ ও অনিশ্চয়তার পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও শক্ত অবস্থানে পৌঁছাতে শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৩১ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

১০ দিন আগে

আবারও বাড়ল সোনা-রুপার দাম

নতুন এই দরের ফলে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারাট সোনার প্রতি গ্রামের দাম দাঁড়িয়েছে ২০,৯৮০ টাকা। সেই হিসেবে ভরি প্রতি (১১.৬৬৪ গ্রাম) এই মানের সোনার দাম এখন ২,৪৪,৭১২ টাকা। এছাড়া ২১ ক্যারাট সোনার দাম ভরি প্রতি ২,৩৩,৫৭১ টাকা এবং ১৮ ক্যারাট সোনার দাম ২,০০,২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। যারা সনাতন পদ্ধত

১১ দিন আগে