হরমুজ প্রণালি বন্ধের প্রভাব, তেলের দাম ছাড়াল ১০০ ডলার

ডেস্ক, রাজনীতি ডটকম
অপরিশোধিত তেল। প্রতীকী ছবি

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্য হরমুজ প্রণালি বন্ধের প্রভাব পড়েছে বৈশ্বিক তেলের বাজারে। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহনের জন্য ব্যবহৃত এই রুটটি বন্ধ থাকায় তেলের দাম হু হু করে বাড়ছিল। এবার তা প্রায় ২০ শতাংশ বেড়ে ১০০ ডলার ছাড়িয়ে গেছে।

সোমবার (৯ মার্চ) সকালে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের ফিউচার প্রাইস প্রতি ব্যারেলের দাম ১৯ দশমিক ৮ শতাংশ বেড়ে যায়। এতে ১৮ দশমিক ৩৫ ডলার বেড়ে দাম দাঁড়ায় ১১১ দশমিক শূন্য চার ডলার।

অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম একই সময়ে বেড়েছে ১৮ দশমিক ২ শতাংশ। এতে ১৬ দশমিক ৫০ ডলার বেড়ে দাম দাঁড়িয়েছে ১০৭ দশমিক চার শূন্য ডলারে।

বাজারদর বলছে, সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যেখানে পৌঁছেছে, তা ২০২২ সালের জুলাই মাসের পর সর্বোচ্চ। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালি দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকলে তেলের দাম আরও বাড়বে।

যুদ্ধ শুরু পর থেকেই হরমুজ প্রণালি দিয়ে তেলের জাহাহ পরিবহন বন্ধ করে দেয় ইরান। এরপর থেকে ইরাক ও কুয়েত তেল উৎপাদন কমাতে শুরু করেছে। কাতার তাদের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ কমিয়ে দিয়েছে।

ইরাকের রাষ্ট্রায়ত্ত বসরা অয়েল কোম্পানির এক কর্মকর্তা জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় তাদের তেলের মজুতগার পূর্ণ হয়ে যাওয়ায় উৎপাদন ৭০ শতাংশ কমিয়ে দিতে হয়েছে। মজুতের সুবিধা না থাকায় সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবকেও দ্রুতই উৎপাদন কমানোর দিকে যেতে হতে পারে।

আর্থিক সেবা সংস্থা এএনজের সিনিয়র কমোডিটি স্ট্র্যাটেজিস্ট ড্যানিয়েল হাইনস বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, উৎপাদন বন্ধ হয়ে যাওয়া মানে কেবল সরবরাহ কমে যাওয়া নয়, যুদ্ধ থামার পরও পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরতে দীর্ঘ সময় লাগবে। ফলে তেলের চড়া দাম অনেক দিন স্থায়ী হতে পারে।

এর মধ্যে ইরান তাদের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নিয়েছে আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনিকে। বিশেষজ্ঞরা বলছেন, মোজতবাও তার বাবার মতোই কট্টরপন্থি অবস্থান ধরে রাখবেন। এর ফলে হরমুজ প্রণালি বন্ধ রেখে গত কয়েক দিনের মতো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তেল স্থাপনায় হামলা অব্যাহত থাকতে পারে। ফলে ডব্লিউটিআই ক্রুডের দাম ১২০ থেকে ১৩০ ডলারে পৌঁছে যেতে পারে।

এ অবস্থায় মার্কিন সিনেটের ডেমোক্রেটিক লিডার চাক শুমার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ (এসপিআর) থেকে তেল ছাড়ার আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমেরিকান পরিবারগুলো যে প্রাইস শক বা মূল্যবৃদ্ধির ধাক্কার মুখে, তা সামাল দিতে প্রেসিডেন্ট ট্রাম্পের উচিত এখনই এসপিআর থেকে তেল বাজারে ছাড়া।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

৩ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

৩ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

৩ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৩ দিন আগে