প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের বাজারে আবারও বেড়েছে তেজাবী সোনা ও রুপার দাম। বাজার পরিস্থিতি পর্যালোচনা করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং নতুন এই মূল্য নির্ধারণ করেছে।
বুধবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে সারা দেশে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর আগে বাজুসের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে সোনা ও রুপার দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ১৯ হাজার ২২০ টাকা নির্ধারণ করা হয়েছে, সে হিসাবে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ২৪ হাজার ১৮০ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ১৮ হাজার ৩৫৫ টাকা হিসেবে প্রতি ভরি প্রায় ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম প্রতি গ্রাম ১৫ হাজার ৭৬৫ টাকা হিসেবে প্রতি ভরি প্রায় ১ লাখ ৮৩ হাজার ৯৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা প্রতি গ্রাম ১২ হাজার ৮৮০ টাকা হিসেবে প্রতি ভরি প্রায় ১ লাখ ৫০ হাজার ২৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেট রুপার দাম প্রতি গ্রাম ৪১০ টাকা হিসেবে প্রতি ভরি প্রায় ৪ হাজার ৭৮২ টাকা, ২১ ক্যারেট রুপা প্রতি গ্রাম ৩৯০ টাকা হিসেবে প্রতি ভরি প্রায় ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেট রুপা প্রতি গ্রাম ৩৩৫ টাকা হিসেবে প্রতি ভরি প্রায় ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি গ্রাম ২৫৫ টাকা হিসেবে প্রতি ভরি প্রায় ২ হাজার ৯৭৪ টাকায় বিক্রি হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গহনার নকশা অনুযায়ী প্রচলিত নিয়মে পৃথক মজুরি প্রযোজ্য হবে। তবে নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত কোনো ভ্যাট আদায় করা যাবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন মূল্যতালিকা অনুসরণ করে সোনা ও রুপা বিক্রির অনুরোধ জানানো হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
৩ দিন আগে
সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।
৩ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
৩ দিন আগে