গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি

রাবিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিজয় র‍্যালি

রাজশাহী ব্যুরো
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১৬: ২৫

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিজয় র‍্যালি করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় সিনেট ভবনের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে ফোরামের শিক্ষক সদস্যদের পাশাপাশি বিএনপিপন্থি কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন।

পরে প্যারিস রোডে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. ফজলুল হক। তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের এক বছর পেরিয়ে গেলেও দেশে এখনো গণতন্ত্র ও নাগরিক স্বাধীনতা অনুপস্থিত। এই বাস্তবতায় নতুন বাংলাদেশ গঠনে শহীদদের আত্মত্যাগকে মূল্যায়ন করতে হবে।’

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে দল-মত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ আন্দোলনে ফ্যাসিস্ট সরকার বিদায় নেয়। বর্তমানে মতবিভেদ থাকলেও ফ্যাসিবাদের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ।’

ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আমীরুল ইসলাম বলেন, ‘সরকারের পতন হলেও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। আমরা বিশ্বাস করি, একটি অংশগ্রহণমূলক নির্বাচনই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পথ সুগম করবে।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফরিদুল ইসলাম, ইউট্যাব রাবি শাখার সাধারণ সম্পাদক ড. জাহাঙ্গীর হোসেন বাবু, সাবেক সভাপতি অধ্যাপক ড. এফ নজরুল, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কুদরত-ই-জাহান, রাবির রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদ এবং লাইব্রেরি প্রশাসক অধ্যাপক ড. হাবিবুল ইসলামসহ শতাধিক শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাজধানীতে গ্রিন লাইফ হাসপাতালে আগুন

রাজধানীর গ্রিন রোডে গ্রিন লাইফ হাসপাতালে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

১৭ ঘণ্টা আগে

পাহাড়জুড়ে উৎসবের আমেজ, খাগড়াছড়িতে বৈসাবি শুরু

বর্ণিল পোশাক ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নিয়ে কয়েক হাজার পাহাড়ী-বাঙালি এই উৎসবে যোগ দেন, যেখানে চাকমা, মারমা ও ত্রিপুরাসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়।

২ দিন আগে

ফের উৎপাদনে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা

তিনি বলেন, সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গত ৪ মার্চ থেকে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে ৩১ মার্চ সন্ধ্যায় পুনরায় গ্যাস সংযোগ পাওয়ার পর কারখানাটি চালুর প্রক্রিয়া শুরু হয়।

২ দিন আগে

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ সোমবার (৬ এপ্রিল) সকালে আত্রাই রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

৩ দিন আগে