রাজশাহী ব্যুরো

পোষ্য কোটা ইস্যুতে ক্যাম্পাস শাটডাউন এবং দুর্গাপূজার ছুটিতে শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে ছাত্রদল মনোনীত প্যানেলসহ পাঁচটি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা বলেন, শিক্ষার্থীরা অনিশ্চয়তার কারণে ক্যাম্পাস ছাড়ছেন, আবার অনেকেই পূজার ছুটিতে বাড়ি গেছেন। এ অবস্থায় সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়।
প্যানেলগুলো হলো—ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম (ছাত্রদল), সচেতন শিক্ষার্থী সংসদ, রাকসু ফর র্যাডিকাল চেঞ্জ, সর্বজনীন শিক্ষার্থী সংসদ এবং ইউনাইটেড ফর রাইটস। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও একই দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলন শেষে নির্বাচন পেছানোর জন্য একটি স্মারকলিপি দেন তারা।
পরে দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এসে সাংবাদিকদের সামনে রাকসু নির্বাচন নিয়ে কথা বলেন ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর।
তিনি বলেন, ‘আমরা প্রচার-প্রচারণায় গিয়ে শিক্ষার্থীদের দেখা পাচ্ছি না। তারা অধিকাংশই পূজার ছুটিতে বাড়িতে চলে গিয়েছেন। আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করব আপনারা বিষয়টি বিবেচনা করবেন। আমার মতামত নির্বাচনটা যেন দুর্গাপূজার ছুটির পরেই হয়।’
তবে শিবির মনোনীত প্যানেল 'সম্মিলিত শিক্ষার্থী জোট' নির্বাচন পেছানের ব্যাপারে দ্বিমত পোষণ করছে।
সার্বিক বিষয়ে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, আমরা নির্বাচন কমিশনের সদস্যদের নিয়ে আজ বিকেলে মিটিংয়ে বসব। আলোচনা শেষে সিদ্ধান্ত জানানো হবে।

নিহতের স্ত্রী নার্গিস বেগম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে পাওনা টাকা দেওয়ার কথা বলে এক ব্যক্তি ফরহাদকে ফোন করে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর তিনি আর ফিরে আসেননি। ভোরে তার মোবাইল ফোনে কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি ফসলি ক্ষেতে ফরহাদের মরদেহ পড়ে থাকার খব
১ দিন আগে
বগুড়া-৬ আসনে (সদর) উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ও দলের জেলা সভাপতি রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপনির্বাচনের রিটানিং কর্মকর্তা ফজলুল করিম তাকে বিজয়ী ঘোষণা করেন।
২ দিন আগে
ময়নাতদন্তের জন্য আবু সুফিয়ান রাব্বির মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় আবার দাফন করা হয়। রাব্বির গ্রামের বাড়ি ঈশ্বরগঞ্জের চরপুবাইলে। তিনি মা–বাবার সঙ্গে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় থাকতেন।
২ দিন আগে
পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নিতে খাগড়াছড়িতে শুরু হয়েছে পাহাড়ের অন্যতম প্রাণের উৎসব বৈসাবি। এ উপলক্ষ্যে ত্রিপুরা সম্প্রদায় আয়োজন করেছে বর্ণিল বৈসু শোভাযাত্রা ও ঐতিহ্যবাহী গড়িয়া নৃত্য।
২ দিন আগে