প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঘূর্ণিঝড় রিমালের কারণে তৃতীয় ধাপের স্থগিত ২০ উপজেলার ১৯টিতে ভোটগ্রহণ চলছে। এরমধ্যে একটি উপজেলায় ভোট হচ্ছে ইভিএমে, বাকিগুলো ব্যালটে। রোববার সকাল ৮টায় এ ভোটগ্রহণ শুরু হয়। যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এদিকে রাঙামাটির বাঘাইছড়িতে সহিংসতার আশঙ্কায় আবারও নির্বাচন স্থগিত করা হয়েছে।
এই ১৯ উপজেলায় তৃতীয় ধাপে ২৯ মে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। উপজেলাগুলোতে চেয়ারম্যান পদে ১১৯, ভাইস চেয়ারম্যান পদে ১৩২ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭৯ জনসহ মোট ৩৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১৭৯টি কেন্দ্রে ভোটের আগের দিন এবং ১ হাজার দুইটি কেন্দ্রে ভোটের দিন অর্থাৎ রোববার সকালে ব্যালট গিয়েছে। পিরোজপুরের মঠবাড়িয়ায় ভোট হচ্ছে ইভিএমে।
যেসব উপজেলায় ভোট হচ্ছে- নেত্রকোণার খালিয়াজুরী, বাগেরহাটের শরণখোলা, মোড়েলগঞ্জ ও মোংলা, খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া, বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া, পটুয়াখালীর পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকী, পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার তজুমদ্দিন ও লালমোহন, ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া এবং বরগুনার বামনা ও পাঠরঘাটা উপজেলা।
গত ৮ মে থেকে ধাপে ধাপে দেশের উপজেলাগুলোয় ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন। ২৬ মে ঘূর্ণিঝড় রিমালের ফলে জলোচ্ছ্বাসে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় পরদিন ২৭ মে এসব উপজেলার ভোটের নতুন তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন (ইসি)।

মন্ত্রী জানান, পরীক্ষার্থীরা এখন থেকে পূর্বঘোষিত নিয়মিত রুটিন অনুযায়ী বাকি পরীক্ষাগুলোতে অংশ নেবেন। তবে যেসব পরীক্ষা ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছিল, সেগুলো পরে নতুন সময়সূচি প্রকাশ করে আবার নেওয়া হবে।
১ দিন আগে
গ্রেপ্তার আফতাব মজুমদার জয় চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি খুলশী থানার ওয়ারল্যাস মুরগী ফার্ম এলাকার বাসিন্দা।
২ দিন আগে
বাদী বলেন, ময়মনসিংহের পুলিশ সুপারের হস্তক্ষেপে অপহরণের শিকার আমার প্রতিবন্ধী মেয়ে উদ্ধার হয়। পরে আদালতের নির্দেশে তাকে সংশোধনাগারে পাঠানো হয়। কিন্তু মামলা করার পর থেকেই আসামিরা আমার ও পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে।
২ দিন আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, বিচারিক কার্যক্রম চলার সময় এজলাসে হইচই শুরু হয়। এ সময় বিচারক সুজন মিয়া বারবার সবাইকে শান্ত হতে বলেন। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে তিনি ক্ষুব্ধ হয়ে আদালত কক্ষের পেছনের বেঞ্চে কথা বলতে থাকা কয়েকজন আইনজীবীকে লক্ষ্য করে কাঁচের পেপারওয়েট ছুড়ে মারেন। পেপারওয়েটটি সরাসরি প্রশিক
২ দিন আগে