রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগ গৌরবের ৭২ বছর পূর্তি বর্ণাঢ্য আয়োজনে উদ্যাপন করা হয়েছে। দীর্ঘ এ যাত্রার স্মৃতিকে ধারণ করে শনিবার সকালে অনুষ্ঠিত হয় বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী উৎসব।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় আইন বিভাগের সামনে শুরু হয় মূল অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
এ সময় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের ২৯ জন বিচারপতি, দেশের বিভিন্ন জেলার জেলা ও দায়রা জজ, আইনজীবীসহ প্রায় তিন হাজার প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন এই মিলনমেলায়।
দিনব্যাপী উৎসবে দেশ-বিদেশ থেকে আগত সাবেক শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বহু বছর পর সহপাঠীদের সঙ্গে দেখা পেয়ে অনেকেই আবেগে আপ্লুত হন। কেউ স্মৃতিচারণে, কেউ ছবি তোলায়, কেউ বা গান ও আড্ডায় মেতে ওঠেন পুরনো দিনের উচ্ছ্বাসে।
উৎসব উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক পরিবেশনার।
আয়োজকরা জানান, সাত দশকেরও বেশি সময় ধরে দেশের আইন শিক্ষায় অবদান রেখে চলা এই বিভাগের গৌরবময় পথচলাকে সম্মান জানিয়ে আয়োজন করা হয়েছে এই বৃহৎ পুনর্মিলনী।
তারা আরও বলেন, “সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যদের একসঙ্গে মিলিত হওয়ার এই আয়োজন শুধু স্মৃতিচারণ নয়, ভবিষ্যতের অনুপ্রেরণাও হয়ে থাকবে। এই মিলনমেলায় সবার উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও উৎসাহব্যঞ্জক।”

ইশায়াত শাহরিয়ার অপ্রতীম হত্যার বিচার ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চার দফা দাবি জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবিগুলো বাস্তবায়নে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিয়েছেন তারা। রোববার মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা এ ঘোষণা
৭ ঘণ্টা আগে
আইফোন দিতে না চাওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হত্যায় বাঁশের শক্ত লাঠি ব্যবহার করা হয়। রোববার দুপুরে ব্রিফিংয়ে এসব তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
৮ ঘণ্টা আগে
রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগের এক নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রায়হান উদ্দিন, রাসেল খান, আলা উদ্দিন ও আব্দুল্লাহ। তাঁদের কাছ থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধারের কথা জানিয়েছে ডিবি।
৯ ঘণ্টা আগে
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে কোটবাড়ীর বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়েছিল অপ্রতিম। এরপর সে আর বাড়ি ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না পেয়ে ওই দিনই সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।
১০ ঘণ্টা আগে