প্রতিবেদক, রাজনীতি ডটকম

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাসহ আশপাশের এলাকায় হর্ন বাজালে আইন অনুযাীয় শান্তিমূলক ব্যবস্থা নেবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেই সঙ্গে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনকে ‘নীরব এলাকা’ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ও তার উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার (স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত) এবং গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাকে গত বছরের সেপ্টেম্বরে নীরব এলাকা ঘোষণা করেছিল। অর্থাৎ এসব এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ, যে অপরাধের সর্বোচ্চ জরিমানা ১০ হাজার টাকা অথবা ৩ মাসের কারাদণ্ড।
ওই ঘোষণার চার মাস পর ‘নীরব এলাকা’গুলোতে কঠোরভাবে আইন প্রয়োগের কথা জানিয়েছে ডিএমপি। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ জানুয়ারি থেকে বিমানবন্দর এলাকায় (সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের রাস্তা ও পার্কিং এলাকাসহ) ওই আইন অমান্যকারী যানবাহনের ডিএমপির ট্রাফিক বিভাগ শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর করবে।
অর্থাৎ এই এলাকায় হর্ন বাজানো যানবাহনকে অর্থদণ্ড করবে ট্রাফিক পুলিশ। পাশাপাশি পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, সিভিল এভিয়েশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে বিশেষ ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হবে, যেখানে আইন অমান্যকারীকে অর্থদণ্ড বা কারাদণ্ড দেওয়া হবে।
এ কারণে সংশ্লিষ্ট গাড়িচালকদের শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুসরণ করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় হর্ন না বাজানোর জন্য বিশেষভাবে অনুরোধ করেছে ডিএমপি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শাকিল আহমেদ (২২) নামের ওই শিক্ষার্থীকে পঞ্চগড়ের হাকিম আদালতে (দেবীগঞ্জ) হাজির করা হলে বিচারক মো. মোস্তাকিম ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২১ ঘণ্টা আগে
রাজধানীর বনানীতে সড়ক বিভাজকে উঠে যাওয়া একটি বাসের চাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে সড়ক ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১ দিন আগে
এ সময় দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ডে দণ্ডিতরা হলেন— শাহজাদপুর উপজেলার আলোকদিয়া গ্রামের রেকাব আলীর ছেলে কামরুল ইসলাম ও একই উপজেলার কান্দাপাড়া গ্রামের জলিল মণ্ডলের ছেলে পিকআপ ভ্যানের চালক লাভলু মণ্ডল।
১ দিন আগে
মৌলভীবাজারের বড়লেখা পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপকের কার্যালয়ের লাইনম্যান কামরুল ইসলামের বিরুদ্ধে ঘুস বাণিজ্য, দায়িত্বে অবহেলা ও গ্রাহক হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। কাগজে-কলমে পদে লাইনম্যান হলেও মাঠপর্যায়ে তিনি ‘অলিখিত’ জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
১ দিন আগে