প্রকৌশলী থেকে উদ্যোক্তা— মিলটনের খামারে দেশি গরুর হাট

কার্ত্তিক দাস, নড়াইল
আপডেট : ২৫ মে ২০২৫, ১২: ৩৩

মিল্টন শিকদারের বাড়ি নড়াইল সদর উপজেলার শিঙ্গাশোলপুর ইউনিয়নের তারাপুর গ্রামে। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন প্রকৌশল বিভাগে লেখাপড়া করেছেন তিনি। দেশে ছাড়াও বিদেশে চাকরির অফার ফিরিয়ে দিয়ে বাড়ির পাশে গড়ে তুলেছেন প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা গরুর খামার। প্রকৌশলী থেকে হয়েছেন সফল উদ্যোক্তা ।

সরেজমিনে দেখা গেছে, সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে খামার গড়ে তোলা হয়েছে। খামারে প্রায় ২০০ দেশি জাতের গরু রয়েছে। এ জন্য বিশাল লম্বা টিন শেডের ঘর তৈরি করা হয়েছে । ঘরের পোতা পাকাকরণ থেকে শুরু করে গরু সেবাযত্নের যত রকমের সুযোগসুবিধা সবই রয়েছে এই খামারে। খামারসংলগ্ন জমিতে লাগানো হয়েছে জারা ঘাস।

মিল্টন শিকদারের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার পাট চুকিয়ে নিজে কিছু একটা করার ইচ্ছা জাগে তার মনে । ২০১৯ সালে গড়ে তোলেন গরুর খামার। প্রকৌশলী জ্ঞান কাজে লাগিয়ে প্রাকৃতিক পরিবেশে চাষাবাদ করে কৃষি পরিবর্তনই তার লক্ষ্য। যে কারণে নিজের জমিতে গরু লালনপালনের জন্য তৈরি করেন টিন শেড ঘর। ২০০ গরু এই খামারে রয়েছে। ধান, গম, ভুট্টা, সরিষার খৈল, চিটাগুড়সহ সম্পূর্ণ দেশীয় পদ্ধতি ও প্রাকৃতিক পরিবেশে গো-খাদ্য তৈরি করা হয়। সঙ্গে রয়েছে নিজের জমিতে চাষ করা জারা ঘাষ।

তিনি বলেন, জৈব খাবারে তৈরি এই খামারের গরুর চাহিদা সর্বত্র রয়েছে। শুধু নিজে নন। বেতনভুক্ত ১২ জন কৃষক সার্বক্ষণিক গরু দেখভালের দায়িত্বে রয়েছে। খামারেই রয়েছে বিশালাকৃতির কালো রংয়ের শাহীওয়াল ফ্রিজিওয়ানা ক্রস ব্লাক ডাংমন্ড নামে একটি ষাড় । যার ওজন এক হাজার ৪০০ কেজি। প্রতিদিন এই গরু দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণি পেশার মানুষ এখানে আসেন। খামারে ৩ মণ থেকে শুরু করে নানা ওজনের গরু বিক্রয় করা হয়ে থাকে। প্রতি কেজি গোশত ৫৫০ টাকা দরে বিক্রয় করা হয়। ইচ্ছা করলে ৫০ হাজার টাকা থেকে কোরবানির সব দেশি গরু এখানে কিনতে পাওয়া যাবে।

ইসমাইল মোল্যা নামে এক প্রবাসী মাদারীপুর জেলা শহর থেকে গরু কিনতে এখানে এসেছেন । তিনি বলেন, এই খামারের গরু দেখে বেশ ভালো লাগলো। খামার দেখে মনে হচ্ছে এখানে গরুর হাট বসেছে।

তিনি বলেন, দুই লাখ ৫০ হাজার টাকা দামের একটি গরু কিনে ইতোমধ্যে পাঠিয়ে দিয়েছি। আমার গরু দেখে এলাকা থেকে আরো কয়েকজন গরু কিনতে এখানে এসেছেন ।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।

৫ ঘণ্টা আগে

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৬ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

২১ ঘণ্টা আগে

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান, ৬ শতাধিক অস্বাস্থ্যকর পানির জার ধ্বংস

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।

১ দিন আগে
Advertisement