স্কুলছাত্রী ধর্ষণ: খাগড়াছড়িতে জুম্ম ছাত্রদের সড়ক অবরোধ

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে জুম্ম ছাত্র জনতাদের ডাকা আধাবেলা সড়ক অবরোধ পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবরোধ চলে।

অবরোধের কারণে সকাল থেকে খাগড়াছড়িতে দূরপাল্লার কোনো ধরনের যানবাহন চলাচল করেনি। যদিও শহরের অভ্যন্তরে কিছু ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে।

অবরোধকারীরা খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রাম সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে।

এদিকে, আজ খাগড়াছড়িতে বাজারের দিন হওয়ায় অনেক সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। এছাড়া সাজেকের পর্যটকদেরও অনেকে ভোগান্তির শিকার হয়েছেন।

মঙ্গলবার খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে ফেরার পথে একদল দুষ্কৃতকারী এক স্কুলছাত্রীকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে গণধর্ষণ করেছে। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর একটি পরিত্যক্ত স্থান থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে।

এ ঘটনায় ভিকটিমের বাবা অজ্ঞাতনামা ৩ জনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানিয়েছেন, অবরোধ চলাকালে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি বলেন, জনজীবন স্বাভাবিক আছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক রয়েছে । সকল গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট ঘটনায় পিয়াসের বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে কোতোয়ালি মডেল থানায় নয়টি এবং সদর দক্ষিণ থানায় দুটি মামলা রয়েছে।

২১ ঘণ্টা আগে

মোহনপুরে ভ্যানচালককে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা

রাজশাহীর মোহনপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলমগীর মন্ডল (৪৪) নামের এক ভ্যানচালককে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের বেলগাছি গ্রামে এ ঘটনা ঘটে।

১ দিন আগে

কুষ্টিয়ায় কবরস্থানের উন্নয়নকাজ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

কুষ্টিয়ার খোকসা উপজেলায় কবরস্থানের উন্নয়নকাজকে নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার গোপগ্রাম ইউনিয়নের সাতপাখিয়া-বড়ইচারা কবরস্থানে মাটি ভরাটের কাজকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

১ দিন আগে

নেশার টাকার জন্য মাকে হত্যার অভিযোগ, ছেলে আটক

খুলনার রূপসা উপজেলায় নেশার টাকার জন্য মাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে নাদিম ইসলামকে (৩০) আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

১ দিন আগে