রাজশাহী ব্যুরো

রাজশাহীতে ঐতিহাসিক ‘জুলাই আন্দোলন’ স্মরণে নির্মিত হচ্ছে একটি নতুন স্মৃতিস্তম্ভ। রাজশাহী মহানগরের গুরুত্বপূর্ণ সিএন্ডবি মোড়ে, যেখানে আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি মুরাল (ভাস্কর্য) ছিল, সেখানেই শুরু হয়েছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণের কাজ। আজ সোমবার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে এই নির্মাণকাজ শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজশাহী গণপূর্ত বিভাগের (পিডব্লিউডি-১) নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল ইসলাম।
তিনি বলেন, “পিডব্লিউডি স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের সার্বিক তত্ত্বাবধান করছে। এটি ঢাকার কেন্দ্রীয় নির্দেশনার ভিত্তিতে করা হচ্ছে। সারাদেশের ৬৬টি জেলাতেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে, তারই অংশ হিসেবে রাজশাহীতেও নির্মাণ শুরু হয়েছে।”
প্রকৌশলী রাশেদুল ইসলাম জানান, স্মৃতিস্তম্ভটি নির্মাণে প্রাথমিকভাবে বরাদ্দ ধরা হয়েছে ৪ লাখ টাকা। মূল ফলক ও নাম খোদাই প্লেটের জন্য অতিরিক্ত ৮ লাখ টাকা ব্যয়ে কাজ সম্পন্ন হবে। নির্মাণ কাজ শেষ করার নির্ধারিত সময়সীমা ২০ জুলাই।
স্মৃতিস্তম্ভটির নকশা সম্পর্কে তিনি বলেন, “এটির তিনটি ধাপ থাকবে। প্রথম ধাপে থাকবে ১৮ ফুট উঁচু একটি বেস, যেখানে রাজশাহীতে ‘জুলাই আন্দোলনে’ শহীদদের নাম লেখা থাকবে। এরপর থাকবে একটি গোলাকৃতির রাউন্ড প্ল্যাটফর্ম, যেটিও ১৮ ফুট ব্যাসের। সেখানে খোদাই করে লেখা থাকবে ঐতিহাসিক ‘৩৬ জুলাই অভ্যুত্থান’-এর শ্লোগান।”
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, “এই জায়গাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্ধারিত হয়নি। বরং যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, সেই ছাত্র সমাজের পরামর্শেই সিএন্ডবি মোড়কে নির্বাচিত করা হয়েছে।”
তবে বঙ্গবন্ধুর মুরাল অপসারণ করে সেখানে নতুন কিছু নির্মাণ নিয়ে কেউ কেউ প্রশ্ন তুললেও, শহীদ পরিবারের সদস্যরা এতে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখছেন।
রাজশাহীতে জুলাই আন্দোলনে শহীদ হওয়া শিক্ষার্থী রায়হান আলীর বাবা মুসলেম উদ্দিন বলেন, “এখানে ঠিক কী নির্মাণ হচ্ছে, সেটা জানি না। তবে যদি সত্যিই জুলাই স্মৃতিস্তম্ভ হয়, তাহলে সেটা ভালো উদ্যোগ। যেহেতু এই স্থানটি রাজশাহীর অন্যতম দৃশ্যমান জায়গা, তাই এখানে হলে স্মৃতিটি দীর্ঘদিন জীবন্ত থাকবে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ হয়তো ভুলে যাবে, এখানে আগে মুরাল ছিল। তবে স্মৃতিস্তম্ভ থাকলে আন্দোলনের ইতিহাস ভুলবে না।”

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
৪ ঘণ্টা আগে
কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”
২০ ঘণ্টা আগে
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।
১ দিন আগে
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে মাদারগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জামিনুর ইসলাম ঘটনার বিস্তারিত জানিয়েছেন।
১ দিন আগে