রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর বাঘা উপজেলার পাঁচ বাংলাদেশিকে পাটবোঝাই নৌকাসহ ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটকের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, গত ৭ সেপ্টেম্বর রাতে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে পাট কিনে ফেরার পথে নদীর স্রোতে পথ ভুল করে তারা ভারতের প্রায় আড়াই কিলোমিটার ভেতরে ঢুকে পড়েন। আটকের পাঁচ দিন পার হলেও তাদের কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাননি স্বজনরা।
আটক ব্যক্তিরা হলেন— বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মধ্যপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে কলেজছাত্র মোশাররফ হোসেন (২৬), ইয়ানজের ছেলে সাহাবুল আলী (৪০), শাহাজাহান প্রামাণিকের ছেলে বাবর আলী (৪০), সামাদ মণ্ডলের ছেলে নৌকার মাঝি সাইফুল ইসলাম (৪৬) এবং জামাল মণ্ডলের ছেলে নৌকার মাঝি আশাদুল ইসলাম (৩৮)। তাদের মধ্যে তিনজন পাট ব্যবসায়ী এবং দুজন নৌকার মাঝি-মাল্লা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে ভারতের সীমান্তবর্তী বাংলাবাজার এলাকা থেকে পাট কিনে নৌকায় ফিরছিলেন তারা। নদীতে স্রোতের বিপরীতে নৌকা চালানোর সময় মাঝি-মাল্লারা ভুল করে ভারতীয় সীমান্তে ঢুকে পড়েন। পরে বিএসএফ পাটবোঝাই নৌকাসহ তাদের আটক করে নিয়ে যায় বলে পরিবারের সদস্যরা জানান।
ঘটনার খবর পেয়ে স্বজনরা প্রথমে বাংলাদেশ সীমান্তের আলাইপুর বিজিবি ক্যাম্পে যোগাযোগ করেন। পরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। সেখানে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তিরা তাদের হেফাজতে নেই। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে বলেও জানানো হয়।
পরে স্বজনরা বিষয়টি রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে জানান। পরিবারগুলোকে তিনি বিভিন্ন দপ্তরে যোগাযোগ করার কথা জানিয়েছেন। তবে পাঁচ দিন পেরিয়ে গেলেও পাঁচজনের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য না পাওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের।
আজ শুক্রবার আটক ব্যক্তিদের বাড়িতে গিয়ে কথা বলে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগের চিত্র পাওয়া যায়।
নৌকার মাঝি আশাদুল ইসলামের মেয়ে বৈশাখী বলেন, ‘আপনারা আমার বাবাকে এনে দেন। বাবা ছাড়া আমাদের সংসার চালানোর মতো আর কোনো মানুষ নেই। এই কয়দিন আত্মীয়স্বজনের কাছ থেকে ধার করে সংসার চলছে। এভাবে কত দিন চলব, বলেন?’
কলেজছাত্র মোশাররফের বাবা গোলাম মোস্তফা চোখের পানি মুছতে মুছতে বলেন, ‘অভাবের সংসারে লেখাপড়ার ফাঁকে ফাঁকে ব্যবসা করে। এবার আরও দুজন পার্টনারের সঙ্গে পাট কেনাবেচা করছিল। ছেলেটা কোথায় আছে, কেমন আছে— কিছুই জানি না।’
বাবর আলীর স্ত্রী হেলেনা বলেন, ‘কোথায়, কেমন আছে— এটুকু জানতে পারলেও কিছুটা শান্তি পেতাম। আমরা খুব দুশ্চিন্তায় আছি।’
স্থানীয়দের দাবি, আটক পাঁচজনই এলাকার পরিচিত পাট ব্যবসায়ী ও নৌকার মাঝি। তাদের বিরুদ্ধে চোরাচালানের কোনো অভিযোগ নেই বলেও দাবি করেন তারা। দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনতে সরকারের কার্যকর উদ্যোগ চান পরিবারের সদস্য ও স্থানীয়রা।
পাকুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকরুল হাসান বাবলু বলেন, ‘এরা গরিব মানুষ। ভুল করে সীমান্তের ওপারে চলে গেছে। মানবিক দিক বিবেচনা করে দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা উচিত।’
আলাইপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মাকসুদুর রহমান বলেন, আটক ব্যক্তিরা ভুল করে ভারতীয় সীমান্তের প্রায় আড়াই কিলোমিটার ভেতরে চলে গিয়েছিলেন। এ বিষয়ে বিজিবির মিডিয়া সেলে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সল তালুকদার বলেন, ‘পরিবারের পক্ষ থেকে আমাকে জানানো হয়নি। তবে বিষয়টি জেনেছি। বিজিবির সঙ্গে কথা বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা করব।’

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত মরদেহগুলো উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে পুরান ঢাকার লালবাগে মুহাম্মদ আনোয়ার হোসেন নামে এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ, শাহবাগে তিন অজ্ঞাত পুরুষের মরদেহ এবং আদাবরে এক নারীর মরদেহের খণ্ডিত অংশ রয়েছে।
১ দিন আগে
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় সড়কের পাশ থেকে বস্তাগুলো উদ্ধার করা হয় বলে জানান মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুদুজ্জামান।
১ দিন আগে
দুর্নীতির প্রশ্নে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
১ দিন আগে
গতকাল শুক্রবার দুপুরে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানিয়েছিলেন, বেলা পৌনে ১২টার দিকে গুলশানের ৩ নম্বর সড়কের একটি গলিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০ থেকে ২০০ নেতাকর্মী জড়ো হন। একপর্যায়ে তারা মিছিল বের করার চেষ্টা করেন।
১ দিন আগে