বাগেরহাটে হরতাল: ১৬ রুটে বাস চলাচল বন্ধ, নির্বাচন অফিসে তালা

বাগেরহাট প্রতিনিধি
ছবি: সংগৃহীত

বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে জেলায় হরতাল পালিত হচ্ছে।

হরতাল চলাকালীন সময়ে হরতাল সমর্থকরা জেলা নির্বাচন অফিসে তালা ঝুলিয়ে তাদের প্রতিবাদ জানায়।

এই কর্মসূচির কারণে জেলার ১৬টি রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

সকাল বেলা হরতাল সমর্থকরা মিছিলের সঙ্গে জেলা নির্বাচন অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেন। কিছুক্ষণ অবস্থান শেষে তারা জেলা প্রশাসক ও জজ আদালতের প্রধান ফটক ঘিরে বিক্ষোভ প্রদর্শন করেন। এই কর্মসূচিতে বিএনপি, জামায়াত ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনসিপির নেতাকর্মীরা সক্রিয় অংশ নেন।

হরতালের কারণে বাগেরহাটের ১৬টি রুটে দূরপাল্লার কোনো বাস চলাচল করেনি। ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

যাত্রীরা বলেন, ‘আমার জরুরি কাজে ঢাকায় যেতে হবে। কিন্তু বাস বন্ধ থাকায় যেতে পারছি না। বিকল্প পথে গেলে তিন-চার গুণ ভাড়া দিতে হচ্ছে। হরতালে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে।’

বাগেরহাট যুব দলের সাবেক সভাপতি ফকির তারিকুল হাসান বলেন, ‘আসন কমানোর সিদ্ধান্ত জনগণের স্বার্থবিরোধী। তাই শান্তিপূর্ণ হরতালের মাধ্যমে আমরা প্রতিবাদ জানাচ্ছি। জনগণ আমাদের আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে।’

বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম বলেন, ‘নির্বাচন কমিশনের অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে হরতাল পালন করা হচ্ছে। জনগণের স্বার্থ রক্ষার আন্দোলনেই আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি।’

হরতালের কারণে শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। এসময় জেলা নির্বাচন অফিস, জেলা প্রশাসকের কার্যালয় ও জজ আদালতসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মহাখালীতে এসকেএস শপিং মলের পেছনের ভবনে আগুন

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, আজ বেলা ১১টা ১২ মিনিটে মহাখালীতে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়েছে। ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

১ দিন আগে

কিশোরীকে শেকলে বেঁধে টেনে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, সোমবার সন্ধ্যায় চুরির চেষ্টার অভিযোগে এক কিশোরীকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়েছিল। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার কথা বলে ব্যবসায়ীরা কিশোরীকে নিজেদের জিম্মায় রাখেন। পরে রাতে আবার ফোন দেওয়া হলে পুলিশ ওই কিশোরীকে হেফাজতে নেয়। মঙ্গলব

২ দিন আগে

স্বামী ও গর্ভস্থ সন্তানসহ নারী খুনের নেপথ্যে ‘বিয়ের আগে প্রেম’, গ্রেপ্তার ১

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় পিবিআইয়ের ঢাকা জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিয়ের আগে থেকেই নাজমার সঙ্গে হৃদয়ের প্রেমের সম্পর্ক ও শারীরিক সম্পর্ক ছিল। এ বিষয়টি নাজমার স্বামী আলমগীর জানতে পারলে হৃদয়ের সঙ্গে তার বিরোধ শুরু হয়। সেই বিরোধের পরিণতিতেই নাজমা ও আল

২ দিন আগে

বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসায় আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

বজ্রপাত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

২ দিন আগে
Advertisement