নড়াইলে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

নড়াইল প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ২২: ০৮

২০১৮ সালে ধানের শীষ প্রতীক নিয়ে নড়াইল-১ আসন থেকে দ্বাদশ জাতীয় নির্বাচন করেছিলেন বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব) এস এম সাজ্জাদ হোসেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তিনি।

এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হয়েছেন নড়াইল জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য বিশ্বাস জাহাঙ্গীর হোসেন।

কালিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন, একটি পৌরসভা এবং নড়াইল সদরের পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত সংসদীয় নড়াইল-১ আসন । হালনাগাদ ভোটার যুক্ত না হওয়ায় এই আসনের ভোটার সংখ্যা ২ লাখ ১৭ হাজার ৭১৭ জন।

এস এম সাজ্জাদ হোসেন কালিয়া উপজেলার পিড়লী ইউনিয়নের খড়রিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা বজলার রহমান সিকদারের ছেলে।

জানতে চাইলে এস এম সাজ্জাদ হোসেন বলেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার পরিবারে মোট পাঁচ জন সরকারি গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা রয়েছে ।

তিনি দাবি করেন, নির্বাচনী প্রচারণাসহ গণসংযোগে জনসাধারণের মধ্যে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন। দেশ স্বাধীনের পর থেকে যতগুলো জাতীয় নির্বাচন হয়েছে নড়াইল-১ আসনে যোগ্য সংসদ প্রার্থী হয়ে তেমন কেউ উন্নয়নের স্বাক্ষর রাখতে পারেনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণের দোয়া-আর্শীবাদে নির্বাচনে জয়ী হলে আমার ৩০ বছরের সামরিক বাহিনী এবং দেশ-বিদেশে জাতিসংঘের অধীনে চাকরির অভিজ্ঞতাসহ সব কিছুর সমন্বয়ে এলাকার জনগণের উন্নয়নে বলিষ্ট ভূমিকা রাখতে সক্ষম হবো বলে করি।

তিনি আরো বলেন,আমি এলাকার শিক্ষিত বেকার যুবকদের সরকারি কর্মসংস্থানের সুযোগ, এলাকার রাস্তা-ঘাট,কালভার্ট,সেতু নির্মাণ এবং চিকিৎসাসেবাসহ সার্বিক উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রেখে চলেছি। এলাকার মানুষ আমাকে ভালোবাসে। তাদের সমর্থনে আমি নির্বাচনে নেমেছি। জনগণ আমাকে ভোট দেবে বলে আশা করি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিএমপির নতুন কমিশনার শওকত আলী

সভায় তিনি জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে ন্যায়নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। একই সঙ্গে নগরীর সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, চুরি-ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

১ দিন আগে

নান্দাইলে ৩ সপ্তাহ ধরে নিখোঁজ কিশোর, পলাতক ৩ সন্দেহভাজন

থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার ২১ দিন পেরিয়ে গেলেও এখনও নিখোঁজ ইয়াসিনের সন্ধান মেলেনি। এদিকে জিডির পর থেকেই ইয়াসিনের সঙ্গে চলাফেরা করা প্রতিবেশী ও পাশের গ্রামের তিন যুবক পলাতক রয়েছেন, যা ঘটনায় নতুন করে রহস্য সৃষ্টি করেছে।

১ দিন আগে

মৌলভীবাজারে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হেলাল আহমদ বলেন, ফটিগুলি এলাকায় জমির মালিক মাটি বিক্রি করার কারণে জমিতে গর্তের সৃষ্টি হয়। পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে জমির গর্তগুলো ভরাট হলে সাঁতার না জানা ওই তিন শিশু মারা যায়। বিষয়টি উপজেলা ও পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। একসঙ্গে তিন শিশুর মারা যাওয়ার

১ দিন আগে

রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ২২

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মোট চার শিশুর মৃত্যু হলো। বর্তমানে এই উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ১১৭ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

১ দিন আগে