প্রতিবেদক, রাজনীতি ডটকম

এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদার আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আখতারুজ্জামান সোমবার দুপুরে সাংবাদিকদের বলেন, “মোতালেব এখন আশঙ্কামুক্ত। তার মাথার বাম পাশে গুলি লেগেছে। হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ড্রেসিং রুমে তার প্রাথমিক চিকিৎসা হয়েছে।”
দুপুরে ১২টার দিকে নগরের সোনাডাঙ্গা এলাকায় মোতালেবের মাথা লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে সোনাডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মণ্ডল জানান।
তিনি বলেন, “নগরের সোনাডাঙ্গা এলাকায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পেছন দিকের একটি বাসার মধ্যে তাকে গুলি করা হয়। গুলি তার মাথার চামড়া স্পর্শ করে চলে যায়। এতে রক্তক্ষরণ হলেও তিনি প্রাণে বেঁচে যান।”
উপস্থিত জনতা তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান। পরে সেখান থেকে তার মাথার সিটি স্ক্যান করার জন্য সিটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়।
সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এখনো কাউকে আটক করা হয়নি। ঘটনার তদন্ত চলছে।
এনসিপির খুলনা মহানগরের সংগঠক সাইফ নেওয়াজ বলেন, মোতালেবকে খুব কাছ থেকে মাথায় গুলি করা হয়েছে।
“মোতালেব জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক। কিছুদিনের মধ্যে খুলনায় দলের একটি বিভাগীয় শ্রমিক সমাবেশ হওয়ার কথা ছিল। সেটা নিয়ে তিনি কাজ করছিলেন।”

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল। শুক্রবার (২৭ মার্চ) সকাল ৮টা থেকে উদ্ধার শুরু করেন তারা।
১২ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবী যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়া হত্যায় জড়িত দুই শুটারকে রিভলবারসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে।
১৪ ঘণ্টা আগে
বাগেরহাট জেলার চিতলমারি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৩০টি বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
১৬ ঘণ্টা আগে
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের তিনবারের সাবেক এমপি ও জাতীয় পার্টির জেলা কমিটির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহকে (৭৬) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
১৬ ঘণ্টা আগে