গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুরে মোটরসাইকেল ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে সাদুল্লাপুর উপজেলার খোদ্দকোমরপুর ইউনিয়নের মোজাহিদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের নাম পরিচয় জানা যায়নি, তবে তাদের বাড়ি জেলার পলাশবাড়ী উপজেলার মাঠেরবাজার এলাকায় বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সেহেরির সময় ওই এলাকার মাদারহাট ব্রিজ এলাকায় তিনজন মিলে একজনের পথরোধ করে ছিনতাইয়ের চেষ্টা করছিলেন। এ সময় ওই ব্যক্তি চিৎকার করলে গ্রামের লোকজন তিনজনকে ধাওয়া দেন। একজন পালিয়ে যেতে পারলেও দুজনকে আটক করেন গ্রামবাসী গণপিটুনি দেয়। এ সময় ঘটনাস্থলেই দুজনে মৃত্যু হয়।
সাদুল্লাহপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, ভোর ৪টার দিকে মোজাহিদপুর গ্রামের সড়কে ছিনতাইয়ের চেষ্টার সময় গ্রামবাসী দুজনকে গণপিটুনি দিলে তাদের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি মোটরসাইকেল জব্দ করেছে। নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে এসকেএস শপিং মলের পেছনে ব্রিটিশ আমেরিকান টোবাকোর পুরনো ভবনের পাশে এ আগুন লাগে। বেলা পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
১ দিন আগে
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, আজ বেলা ১১টা ১২ মিনিটে মহাখালীতে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়েছে। ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
১ দিন আগে
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, সোমবার সন্ধ্যায় চুরির চেষ্টার অভিযোগে এক কিশোরীকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়েছিল। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার কথা বলে ব্যবসায়ীরা কিশোরীকে নিজেদের জিম্মায় রাখেন। পরে রাতে আবার ফোন দেওয়া হলে পুলিশ ওই কিশোরীকে হেফাজতে নেয়। মঙ্গলব
২ দিন আগে
বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় পিবিআইয়ের ঢাকা জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিয়ের আগে থেকেই নাজমার সঙ্গে হৃদয়ের প্রেমের সম্পর্ক ও শারীরিক সম্পর্ক ছিল। এ বিষয়টি নাজমার স্বামী আলমগীর জানতে পারলে হৃদয়ের সঙ্গে তার বিরোধ শুরু হয়। সেই বিরোধের পরিণতিতেই নাজমা ও আল
২ দিন আগে