আলিফ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি

চট্টগ্রাম প্রতিনিধি

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার সব আসামিকে গ্রেপ্তার ও মামলা দ্রুত বিচারে ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি জানিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।

বুধবার (১ জানুয়ারি) দুপুরে আদালত প্রাঙ্গণে এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।

মানববন্ধনে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বলেন, আজকে নতুন বছরের প্রথমদিন। বিশ্বের বিভিন্ন জায়গার মতো বাংলাদেশেও নববর্ষ পালন করা হচ্ছে।

কিন্তু অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যার কারণে আজ পহেলা জানুয়ারি চট্টগ্রাম আইনজীবী সমিতি শোকাহত হয়ে এদিন পালন করছি।

তিনি আরও বলেন, ইসকনের সন্ত্রাসীরা যে নারকীয় কর্মকাণ্ড ঘটিয়েছে, দীর্ঘ ১৩১ বছরে এই আদালত প্রাঙ্গণে এমন ঘটনা ঘটেনি। আমরা প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। আলিফ হত্যার সঙ্গে যারা সরাসরি জড়িত ও যারা পরোক্ষভাবে এই পরিকল্পনায় জড়িত ছিলেন, তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে।

সাধারণ সম্পাদক মুহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, আমাদের শান্তিপূর্ণ মানববন্ধন থেকে সরকারকে জানিয়ে দিতে চাই, ইসকনের সন্ত্রাসীরা আমাদের ভাইকে নির্মমভাবে হত্যা করেছে তাদের শাস্তি চাই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই বলে এটাকে আমাদের দুর্বলতা ভাববেন না। এখনো যারা গ্রেপ্তার হয়নি, তাদেরকে অতিদ্রুত গ্রেপ্তার করে তদন্ত শেষ করে তাদের বিচার নিশ্চিত করতে হবে। আমরা বাংলাদেশের ৭০ হাজার আইনজীবীর দাবি এটি। একজন আইনজীবী হত্যাকাণ্ডের শিকার হওয়া এটা নজিরবিহীন, তাই আমাদের দাবি একটাই। আমাদের দাবি স্পষ্ট এবং একটাই। যে বা যারা আমাদের ভাইকে হত্যা করেছে, সেই হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত তদন্ত শেষ করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে।

এসময় ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট চট্টগ্রামের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক ও ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট চট্টগ্রামের কো-কনভেনার অ্যাডভোকেট মোহাম্মদ শামসুল আলম, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ সভাপতি মো. আবদুল কাদের, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুর রহমান খান, সহ সাধারণ সম্পাদক মো. কাশেম কামাল, অর্থ সম্পাদক কাজী মো. আশরাফুল হক আনসারী জুয়েল, পাঠাগার সম্পাদক আহমেদ কবির করিম, সাংস্কৃতিক সম্পাদক মারুফ মো. নাজেবুল আলম ও ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মানুষের নাগালে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ: স্থানীয় সরকারমন্ত্রী

মির্জা ফখরুল ইসলাম বলেন, আমাদের এই উত্তরবঙ্গের সিংহভাগ মানুষ দরিদ্র। অর্থাভাব ও নানা সীমাবদ্ধতার কারণে চিকিৎসার জন্য অনেকের পক্ষেই ঢাকায় যাওয়া সম্ভব হয়ে উঠে না। গ্রামের এই সাধারণ ও প্রান্তিক মানুষের হাতের নাগালে আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করছে।

১২ ঘণ্টা আগে

খুন-অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, ফটিকছড়ি থানার জামাল হত্যা মামলায় পাঁচ দিন এবং অস্ত্র উদ্ধারের মামলায় আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

১৩ ঘণ্টা আগে

প্রাথমিকে নিয়োগ— দ্রুত যোগদান ও পদায়নের দাবিতে সুপারিশপ্রাপ্তদের শাহবাগ অবরোধ

রোববার সকাল ১১টার দিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। পরে পুলিশ বিকল্প ব্যবস্থা হিসেবে সড়কের বিপরীত পাশ দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করে।

১৩ ঘণ্টা আগে

দলীয় প্রভাবমুক্ত পুলিশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের ছয় মাসের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১৪ ঘণ্টা আগে