প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে এক দিনে ৫৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে আগে ২৪ ঘণ্টা অর্থাৎ, বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত বিভিন্ন থানা এলাকায় চালানো এসব অভিযানে ৫৮টি মামলা হয়েছে। এ সময় গাঁজা, ইয়াবা, হেরোইন, মোবাইল ফোন, চোরাই জুতা ও স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৬ জন, লালবাগে ৪০, ওয়ারীতে ৭৯, মতিঝিলে ৭৭, তেজগাঁওয়ে ১১৪, মিরপুরে ১৫৩, গুলশানে ৩৬ এবং উত্তরা বিভাগে ৩৫ জন রয়েছেন। গোয়েন্দা বিভাগ থেকে গ্রেপ্তার করা হয়েছে আরও চারজনকে।
অভিযানে ২ হাজার ১৯৪টি ইয়াবা, ৩ কেজি ৭১৫ গ্রাম গাঁজা এবং ৬২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ছয়টি মোবাইল ফোন, সাত জোড়া চোরাই জুতা, ২০০ দশমিক ১৫ গ্রাম স্বর্ণালঙ্কার ও ১ হাজার রঙিন কাগজ উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এর আগে বুধবার সকালে গুলশান থানার ওসি মো. দাউদ হোসেনকেও প্রশাসনিক কারণে থানা থেকে সরিয়ে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়। তার প্রত্যাহারের আদেশেও গুলশানের মিছিল বা ওই ঘটনায় করা মামলার সঙ্গে কোনো সম্পর্কের কথা উল্লেখ করা হয়নি।
২ দিন আগে
বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক আদেশে দাউদ হোসেনকে প্রত্যাহারের তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, তাকে গুলশান থানা থেকে সরিয়ে ডিএমপি সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
২ দিন আগে
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রাসেল মিয়া এবং বালিজুড়ী ইউনিয়নের নাদাগাড়ী এলাকার ওবিনুর, সেলিম, সুমন ও সুমন ওরফে নুরু মিয়া। পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে ট্রান্সফরমার চুরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।
২ দিন আগে
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে চাঁনখারপুল এলাকার বি কে গাঙ্গুলী লেইনের একটি ভবনের চতুর্থ তলার মেস থেকে অনিকের মরদেহ উদ্ধার করা হয়। পরে সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
২ দিন আগে