কমলাপুরে ট্রেনের বগিতে আগুন, নাশকতার সন্দেহ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেসের একটি বগিতে রোববার রাতে আগুন লাগে। ছবি: সংগৃহীত

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা নেত্রকোনার মোহনগঞ্জগামী ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনের একটি বগিতে আগুন লেগেছে। রেলওয়ে পুলিশের ধারণা, নাশকতা করে তাতে আগুন দেওয়া হয়েছে। তবে কে বা কারা ওই ট্রেনের বগিতে আগুন দিয়েছে, সে বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ বা পুলিশ কিছু জানাতে পারেনি।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ট্রেনটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বগির কয়েকটি সিট পুড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, আমরা একে নাশকতার ঘটনা বলে সন্দেহ করছি। কোচের ভেতরে খুব দ্রুত আগুন ছড়িয়েছে। ধারণা করা হচ্ছে পেট্রোল বা গানপাউডার ব্যবহার করা হয়ে থাকতে পারে।

রেলওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজি ব্যারিস্টার মো. জিল্লুর রহমান বলেন, নেত্রকোনা যাওয়ার জন্য হাওর এক্সপ্রেস প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। হঠাৎ ট্রেনটিতে আগুন দেখা যায়। এটি নাকশতার জন্য পরিকল্পিতভাবে লাগানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার শাহজাহান ইসলাম জানান, রাত ৯টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পান তারা। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলের দিকে রওয়ানা দিলেও দুটি ইউনিট কাজ করেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ বি এম কামরুজ্জামান জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গাইবান্ধায় বাড়ি-স্কুলের সামনে পরপর ৩টি হাতবোমা বিস্ফোরণ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বাড়ি, স্কুল ও সড়কের পাশে পরপর তিনটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার ভোরে অল্প সময়ের ব্যবধানে এসব বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

৯ ঘণ্টা আগে

৪ দফা দাবি পূরণে ২৪ ঘণ্টার আলটিমেটাম, কুবি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার

ইশায়াত শাহরিয়ার অপ্রতীম হত্যার বিচার ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চার দফা দাবি জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবিগুলো বাস্তবায়নে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিয়েছেন তারা। রোববার মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা এ ঘোষণা

১০ ঘণ্টা আগে

বাঁশের লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত করা হয়: পুলিশ

আইফোন দিতে না চাওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হত্যায় বাঁশের শক্ত লাঠি ব্যবহার করা হয়। রোববার দুপুরে ব্রিফিংয়ে এসব তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

১১ ঘণ্টা আগে

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতাসহ আটক ৪

রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগের এক নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রায়হান উদ্দিন, রাসেল খান, আলা উদ্দিন ও আব্দুল্লাহ। তাঁদের কাছ থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধারের কথা জানিয়েছে ডিবি।

১২ ঘণ্টা আগে
Advertisement