বনানীতে কভার্ড ভ্যানের ধাক্কায় কানাডার নাগরিকসহ নিহত ২

ঢাকার বনানীতে দ্রুতগতির কভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন কানাডিয়ান নাগরিক।
শুক্রবার রাত পৌনে ১২টার দিকে আমতলী মোড়ের ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাইড শেয়ারিং মোটরসাইকেলের চালক খালেদ সাইফুল্লাহ (৩৮) এবং কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক মাইকেল (৩৬)।
পুলিশ জানায়, তেজগাঁওয়ের আলোকিতে ‘ওয়াও ফেস্ট’ অনুষ্ঠান শেষে রাত ১১টার দিকে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন মাইকেল। বনানীর আমতলী এলাকায় পৌঁছালে কাকলীগামী একটি দ্রুতগতির কভার্ড ভ্যান পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান দুজন। পরে কভার্ড ভ্যানের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বনানী থানার এসআই তারেক হোসেন জানান, রাত পৌনে ১টার দিকে আমতলী মোড়ের পশ্চিম পাশের পাকা সড়ক থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত খালেদ সাইফুল্লাহ নোয়াখালীর সোনাইমুড়ী থানার তরিক উল্লাহর ছেলে। আর সিয়েরা লিওনের নাগরিক মাইকেল মিরপুরের ২ নম্বরের জনতা হাউজিং এলাকায় থাকতেন।











-298494-256x144.webp)

-a3736b-256x144.webp)


