প্রতিবেদক, রাজনীতি ডটকম

কোরবানির পশুর বর্জ্য পরিচ্ছন্ন করার কাজে গাফিলতি পাওয়ায় দায়িত্ব থেকে অপসারণ করার পর এবার ঢাকার দুই সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। ঈদুল আজহার পরদিন রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনে গিয়ে কাজে অবহেলার অভিযোগে এ দুজনকে অপসারণের নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঈদুল আজহার ছুটির পর প্রথম কার্যদিবস সোমবারেই (১ জুন) ওই দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
উপসচিব পদমর্যাদার ওই দুই কর্মকর্তা হলেন— ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মোস্তানজির।
তাদের দুজনের বিরুদ্ধে ‘অসদাচরণের অভিযোগ’ এনেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, তাদের বিরুদ্ধে ‘অসদাচরণের অভিযোগে’ বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে এবং তাদের সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন। সাময়িক বরখাস্তকালে তারা খোরপোশ ভাতা পাবেন।
এর আগে ঈদুল আজহার পরদিন নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়কের বর্জ্য পরিস্থিতি দেখতে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, গুলশানের বাসা থেকে রামপুরা, মালিবাগ ও বাসাবো হয়ে কমলাপুরের দিকে চলে যান প্রধানমন্ত্রী। এরপর সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাই খাল, নারিন্দা হয়ে বংশাল, গুলিস্তান, শাহবাগ, নিউ মার্কেট ঘুরে জিগাতলা, ধানমন্ডি, ফার্মগেট, বিজয় সরণি হয়ে মহাখালী সড়কের পরিস্থিতি দেখেন তিনি।
প্রধানমন্ত্রী তার পরিদর্শনে হাতিরপুল ও এলিফ্যান্ট রোডে এবং গ্রিনরোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় রাস্তায় ময়লা জমে থাকতে দেখেন। যথাসময়ে ময়লা-আবর্জনা পরিষ্কার করতে ব্যর্থ হওয়ায় দুই সিটির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব থেকে অপসারণের নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর ওই নির্দেশের পর বর্জ্য অপসারণে গাফিলতির অভিযোগে সেদিনই দুই কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসনে ন্যস্ত করা হয়। ঈদের পর প্রথম কার্যদিবসেই তাদের সাময়িক বরখাস্ত করা হলো।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ওই দিন বলেছিলেন, তাদের (দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা) অপসারণ করে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তবে এখানেই শেষ নয়, দায়িত্বে অবহেলার জন্য তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
৪ ঘণ্টা আগে
কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”
২০ ঘণ্টা আগে
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।
১ দিন আগে
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে মাদারগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জামিনুর ইসলাম ঘটনার বিস্তারিত জানিয়েছেন।
১ দিন আগে