খাগড়াছড়ি প্রতিনিধি

বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে খাগড়াছড়িতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকালে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।
এ উপলক্ষে লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণ থেকে এক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এ সময় তিনি রঙিন বেলুন উড়িয়ে অন্যান্য অতিথিদের সঙ্গে শোভাযাত্রা উদ্বোধন করেন।
জন্মাষ্টমী উদযাপন পরিষদের জেলা শাখার সভাপতি অশোক কুমার মজুমদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, সদর উপজেলার ইউএনও সুজন চন্দ্র রায়, এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবসার সহ বিভিন্ন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
আলোচনা সভায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রভাত তালুকদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন লক্ষ্মী নারায়ণ মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক নির্মল দেব।
অপরদিকে, অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মাষ্টমী উপলক্ষে অদুল অনিতা ট্রাস্টের সহযোগিতায় ত্রিপুরা সনাতনী গীতা সংঘ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে খাগড়াপুর জেবিসি কমিউনিটি সেন্টারে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়াও, দিবসটি পালন উপলক্ষে শ্রীধাম শ্রীঅঙ্গন, ইসকন, রামকৃষ্ণমিশন সহ বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা ও ধর্মীয় সভার আয়োজন করা হয়েছে। পূজা শেষে প্রসাদ বিতরণ করা হয়।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, টাকা ভাগাভাগিসহ বিভিন্ন বিষয় নিয়ে আরিফের সঙ্গে তার সহযোগীদের বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে রাতে তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। পরে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়।
২০ ঘণ্টা আগে
সম্প্রতি অন্য একজনের সঙ্গে তার বাল্যবিবাহ হয়। তবে আগের সম্পর্কের ব্যক্তির সঙ্গে চলে যেতে চাইলে মা-বাবার সঙ্গে কিশোরীর বিরোধ হয়। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মেয়েকে মারধর করেন মা আরিফা ইয়াসমিন। পরে বাবা আলিম হোসেন কাঠের ফালি দিয়ে মাথায় আঘাত করলে মেয়ের মৃত্যু হয়।
২১ ঘণ্টা আগে
শনিবার (১১ জুলাই) ভোরে পাটগ্রাম উপজেলার ধবলসূতি বিওপির আন্তর্জাতিক সীমান্ত পিলার ৮৩৩/৯-এস এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিজিবি তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম।
২১ ঘণ্টা আগে
ফরিদপুরে সমাজসেবা অধিদপ্তরের অধীন সরকারি শিশু পরিবারে (বালিকা) এক কিশোরীর (১৪) অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় করা মামলায় একমাত্র আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া দায়িত্বে অবহেলার জন্য শিশু পরিবারের পাঁচ কর্মকর্তা ও কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে।
১ দিন আগে