প্রতিবেদক, রাজনীতি ডটকম

চট্টগ্রামে এক কলেজছাত্রীর করা ধর্ষণ মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার আফতাব মজুমদার জয় চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি খুলশী থানার ওয়ারল্যাস মুরগী ফার্ম এলাকার বাসিন্দা।
বুধবার (২২ জুলাই) রাতে হালিশহর এলাকা থেকে তাকে আটক করে পরে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়।
চান্দগাঁও থানার ওসি জসীম উদ্দিন জানান, গত ১৯ জুলাই এক কলেজছাত্রী জয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। ওই মামলার ভিত্তিতেই র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রায় তিন মাস আগে ফেসবুকের মাধ্যমে ওই তরুণীর সঙ্গে জয়ের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগে বলা হয়েছে।
তরুণীর দাবি, ১৪ জুলাই বিয়ের কথা বলে জয় তাকে বাসা থেকে বের করে বহদ্দারহাট এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে যান এবং সেখানে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে বিয়ের বিষয়ে যোগাযোগ করলে জয় সাড়া দেওয়া বন্ধ করে দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর এনসিপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় বলেন, দল বিষয়টি সম্পর্কে অবগত হয়েছে এবং অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তার ভাষায়, ঘটনার সময় ও মামলা দায়েরের ব্যবধানসহ কয়েকটি বিষয় নিয়ে প্রশ্ন রয়েছে, সেগুলো যাচাই করা হচ্ছে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের সামনে শিকড় পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। চলন্ত অবস্থায় বাসটিতে আগুন লাগে। যান্ত্রিক ত্রুটির কারণে আ
১৩ ঘণ্টা আগে
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের পাশে ইসলাম নগর রোডের একটি চারতলা ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১৪ ঘণ্টা আগে
মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বারাহীরচর জান্নাকান্দি এলাকায় একই ঘর থেকে সৌদি আরবপ্রবাসী একরাম হোসেন (৪০), তার স্ত্রী সানজিদা আক্তার প্রিয়াঙ্কা (২৫) ও দেড় বছরের মেয়ে আলিজা নূরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৬ ঘণ্টা আগে
বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকার অসচ্ছল নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পাঁচ উপজেলার ১০০ নারীর হাতে সেলাই মেশিন তুলে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। প্রশিক্ষণ শেষে প্রত্যেক নারীকে একটি করে সেলাই মেশিন দেওয়ার পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তা হিসেবে দুটি করে গাছের চারাও দেওয়া হয়েছে।
১৬ ঘণ্টা আগে