ডাকাতির সময় মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬

কক্সবাজার প্রতিনিধি
প্রতীকী ছবি

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় ডাকাতির পর এক গৃহবধূ ও তার কিশোরী মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন— রেজাউল করিম (৩৬), তোফাজ্জল হোসেন (২৩), কেফায়েত হোসেন (২৭), মোহাম্মদ তানজিদ (২৪), মেহেদী হাসান (২৪) ও মোহাম্মদ তারেক (২৬)। তারা সবাই একই উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ তার দুই মেয়েকে নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। তার স্বামী কর্মসূত্রে চট্টগ্রাম নগরে থাকেন। গভীর রাতে ৮ থেকে ১০ সদস্যের একটি ডাকাত দল ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের আলমারি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করার পাশাপাশি গৃহবধূ ও তার ১৫ বছর বয়সী মেয়েকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়।

ভুক্তভোগী নারীর ছোট ভাই জানান, ঘটনার পর ডাকাত দল চলে গেলে পরিবারের সদস্যরা সেখানে ছুটে যান। তখন গৃহবধূ ও তার কিশোরী মেয়েকে মানসিকভাবে বিপর্যন্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে রাত চারটার দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

ভুক্তভোগী নারীর মা বলেন, এমন নৃশংস ঘটনা এলাকায় আগে কখনো ঘটেনি। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে। তাদের মধ্যে চারজনকে ভুক্তভোগীরা ঘটনার সঙ্গে জড়িত বলে শনাক্ত করেছেন। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

কাপ্তাই হ্রদে বাড়ছে পানির চাপ, শনিবার খুলছে ১৬ জলকপাট

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার (১৮ জুলাই) বেলা ১১টার পর থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হবে। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে ছাড়া হবে।

২ দিন আগে

বন্যার্তদের জন্য সরকারের সহায়তা অব্যাহত থাকবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী বলেন, এখন পর্যন্ত দুর্গত মানুষের মধ্যে শুকনো খাবার, ডালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

২ দিন আগে

চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে দগ্ধ ২ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় কনফিডেন্স সল্ট লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

২ দিন আগে

প্রথম পত্র পরীক্ষায় দ্বিতীয় পত্রের প্রশ্ন, ২০ মিনিট পর দেওয়া প্রশ্নপত্রও গত বছরের!

পরীক্ষার্থীরা আরও জানায়, প্রশ্নপত্র ফিরিয়ে নিয়ে নতুন করে যে প্রশ্নপত্র দেওয়া হয়, সেটিও ২০২৫ সালের। ফলে সেটিও ফিরিয়ে নেওয়া হয়। দ্বিতীয়বার বদলে দেওয়া হয় ভূগোল প্রথম পত্রের প্রশ্নপত্র দেওয়া হয়। দুবার প্রশ্নপত্র বদলে সময় নষ্ট হওয়ায় পরে অবশ্য তাদের বাড়তি সময় দেওয়া হয়েছে বলেও জানায় পরীক্ষার্থীরা।

২ দিন আগে