বৈসাবি উৎসবে মেতেছে খাগড়াছড়ি, ত্রিপুরাদের গড়িয়া নৃত্যে বর্ণাঢ্য সূচনা

খাগড়াছড়ি প্রতিনিধি
ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী গড়িয়া নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে বৈসাবি উৎসবের সূচনা হয়। ছবি: রাজনীতি ডটকম

পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নিতে খাগড়াছড়িতে শুরু হয়েছে পাহাড়ের অন্যতম প্রাণের উৎসব বৈসাবি। এ উপলক্ষ্যে ত্রিপুরা সম্প্রদায় আয়োজন করেছে বর্ণিল বৈসু শোভাযাত্রা ও ঐতিহ্যবাহী গড়িয়া নৃত্য।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের আয়োজনে এবং ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সহযোগিতায় গড়িয়া নৃত্যের মধ্য দিয়ে উৎসবের সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। তিনি বলেন, পাহাড়ের মানুষের জনজীবন, কৃষ্টি ও সংস্কৃতি ধরে রাখতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে। সম্প্রীতি, উন্নয়ন ও শান্তির ধারা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

পরে বেলুন উড়িয়ে বৈসু শোভাযাত্রার উদ্বোধন করেন শেফালিকা ত্রিপুরা। শোভাযাত্রাটি টাউন হল মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। এতে ত্রিপুরা সম্প্রদায়ের বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

ত্রিপুরা সম্প্রদায়ের বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে বৈসু শোভাযাত্রা। ছবি: রাজনীতি ডটকম
ত্রিপুরা সম্প্রদায়ের বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে বৈসু শোভাযাত্রা। ছবি: রাজনীতি ডটকম

এ ছাড়া বৈসু ও চৈত্রসংক্রান্তিকে স্বাগত জানিয়ে ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন তাদের ঐতিহ্যবাহী গড়িয়া নৃত্য ও বিভিন্ন সাংস্কৃতিক ডিসপ্লে প্রদর্শন করেন। দীর্ঘ এক বছরের অপেক্ষা শেষে বৈসু শোভাযাত্রায় যোগ দেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ, তরুণ-তরুণী ও শিশুরা। নিজেদের ঐতিহ্যবাহী পোশাকে তারা শোভাযাত্রাকে আরও বর্ণিল করে তোলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমল বিকাশ ত্রিপুরা সভাপতিত্ব করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা পরিষদ সদস্য জয়া ত্রিপুরা, সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য্য ও এইচ এম প্রফুল্ল প্রমুখ।

ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন তাদের ঐতিহ্যবাহী নানা সাংস্কৃতিক ডিসপ্লে প্রদর্শন করেন। ছবি: রাজনীতি ডটকম
ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন তাদের ঐতিহ্যবাহী নানা সাংস্কৃতিক ডিসপ্লে প্রদর্শন করেন। ছবি: রাজনীতি ডটকম

আয়োজক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শুভ্র দেব ত্রিপুরা বলেন, এ উৎসব পাহাড়ে বসবাসরত মানুষের মধ্যে ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করবে। ত্রিপুরাদের হাজার বছরের নিজস্ব সংস্কৃতি, ভাষা, সংগীত ও নৃত্যসহ হারিয়ে যেতে বসা ঐতিহ্য তুলে ধরতেই এ আয়োজন। তিনি আশা প্রকাশ করেন, সংস্কৃতির মাধ্যমে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতির বন্ধন আরও মজবুত হবে।

উল্লেখ্য, ত্রিপুরাদের বৈসু, মারমাদের সাংগ্রাই এবং চাকমাদের বিজু— এই তিন উৎসবের সম্মিলিত রূপই বৈসাবি নামে পরিচিত। আগামী ১২ এপ্রিল চাকমা সম্প্রদায়ের নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উৎসব শুরু হবে। ত্রিপুরা সম্প্রদায়ও বৈসুমা, হারি বৈসু ও বিসিকাতাল নামে তিন দিনব্যাপী বৈসু উৎসব পালন করবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।

৬ ঘণ্টা আগে

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৬ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

২১ ঘণ্টা আগে

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান, ৬ শতাধিক অস্বাস্থ্যকর পানির জার ধ্বংস

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।

১ দিন আগে
Advertisement