সপরিবার ‘নিখোঁজ’ চাঁদপুরের সোনা ব্যবসায়ী, সন্ধান মিলল গ্রামের বাড়িতে

চাঁদপুর প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়ার গ্রামের বাড়ি থেকে শুক্রবার আটক করা হয় পিন্টু দাস ও তার পরিবারের সদস্যদের। ছবি: সংগৃহীত

‘নিখোঁজ’ থাকা চাঁদপুরের সোনা ব্যবসায়ী পিন্টু দাসকে পরিবারের সদস্যসহ পাওয়া গেছে চট্টগ্রামের পটিয়ায়, তাদের গ্রামের বাড়িতে। সেখান থেকে তাদের আটক করে পুলিশ জানিয়েছে, তারা আত্মগোপনে ছিলেন। তবে পিন্টু দাস কী কারণে পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়িতে আত্মগোপনে ছিলেন, সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) ভোরে চট্টগ্রামের পটিয়ায় গ্রামের বাড়ি থেকে তাকে আটক করে সদর মডেল থানা পুলিশের একটি দল। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক গাজী কালাম জানান, গত দুই দিন ধরে সন্ধান চালিয়ে পিন্টূ দাস ও তার পরিবারের সদস্যদের খোঁজ পেয়েছে পুলিশ। চাঁদপুরে কাউকে কিছু না জানিয়ে গ্রামের বাড়িতে কেন তারা আত্মগোপনে ছিলেন, সে প্রশ্নের কোনো জবাব এখনো দেননি পিন্টু দাস।

এর আগে হঠাৎ করে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান এসকে জুয়েলার্স অ্যান্ড শিল্পালয়ে তালা ঝুলিয়ে পরিবারের সদস্যদের নিয়ে ‘নিখোঁজ’ হয়ে যান পিন্টূ দাস। বিষয়টি জানাজানি হলে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে পিন্টু দাসের ‘নিখোঁজ’ হয়ে যাওয়ার ঘটনায় বাড়ির মালিক সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।

অভিযোগ রয়েছে, পিন্টূ দাসের কাছে অনেকে সোনার অলংকার বন্ধক রেখে নগদ টাকা নিতেন। সাধারণ মানুষের সেসব অলংকার নিয়ে তিনি আত্মগোপনে চলে যান। পিন্টু দাস মুখ না খোলায় এ বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, বিএনপি নেতাকে অব্যাহতি

নেত্রকোনার কেন্দুয়ায় এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার পর বিএনপি নেতা রফিকুল ইসলাম ভূঁইয়া ওরফে বকুল মিয়াকে (৫০) দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি কেন্দুয়া পৌর বিএনপির সহসাধারণ সম্পাদক ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

২১ ঘণ্টা আগে

রংপুরে ৪ খুন: নতুন ভাষ্য পুলিশের, আগের বক্তব্যের সঙ্গে ভিন্নতা

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ১২ বছর বয়সী ছেলেকে হত্যার ঘটনায় নতুন তথ্য দিয়েছে পুলিশ। আগের বক্তব্য থেকে সরে এসে পুলিশ জানিয়েছে, গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও মেয়েকে বাসার তৃতীয় তলার খোলা ছাদে হত্যা করা হয়।

১ দিন আগে

দেশে সারের সংকট নেই, অগ্রিম কিনবেন না: প্রতিমন্ত্রী শাহে আলম

প্রতিমন্ত্রী বলেন, কৃষকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ইউরিয়া, টিএসপি ও ডিএপি সার সরকারের হাতে মজুত রয়েছে। দেশের ১৩৩টি গুদাম ও ৩৩টি বাফার গুদামে সার সংরক্ষিত আছে। তাই সার নিয়ে কৃষকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

২ দিন আগে

২৭১ বস্তা সারের অবৈধ মজুত, জব্দ করে ন্যায্যমূল্যে বিক্রি

অভিযানের সময় খাইরুল ইসলামের দোকানে ২৮ বস্তা এমওপি, ১৪৭ বস্তা টিএসপি, ৯ বস্তা ডিএপি ও ৮৭ বস্তা ইউরিয়াসহ মোট ২৭১ বস্তা সার পাওয়া যায়। তবে এসব সার মজুতের বিপরীতে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি খাইরুল।

২ দিন আগে