খাগড়াছড়িতে আকস্মিক বন্যায় পানিবন্দি শতাধিক পরিবার

খাগড়াছড়ি প্রতিনিধি
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ১৩

খাগড়াছড়িতে হঠাৎ বন্যায় শহরের একাধিক এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় পাঁচ শতাধিক পরিবার।

গতকাল শনিবার রাতের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চেঙ্গী নদীর পানি বেড়ে যাওয়ায় এসব এলাকা প্লাবিত হয়।

পৌর শহরের মেহেদীবাগ, উত্তর গঞ্জপাড়া, শব্দমিয়া পাড়া ও আশপাশের আরও কয়েকটি এলাকা পানিতে তলিয়ে গেছে। রাতের বৃষ্টিতে রেকর্ড করা হয়েছে ১১২ মিলিমিটার। আকস্মিক জলাবদ্ধতায় প্রধান সড়কসহ অনেক গলিপথ তলিয়ে যায়।

রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে বৃষ্টি না থাকলেও চেঙ্গী নদীর পানি বাড়া অব্যাহত রয়েছে। ফলে নদীর পানি শহরের খালগুলোর মুখ ডুবে আরও জলাবদ্ধতা সৃষ্টি করেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, ইতোমধ্যে পৌরসভা বন্যাকবলিত এলাকায় মাইকিং করা হয়েছে। মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করা হচ্ছে এবং দ্রুত ত্রাণ বিতরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নালা-খাল অব্যবস্থাপনার কারণে শহরে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়। এবার পাহাড়ি ঢলের সঙ্গে ভারী বর্ষণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।

৬ ঘণ্টা আগে

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৬ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

১ দিন আগে

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান, ৬ শতাধিক অস্বাস্থ্যকর পানির জার ধ্বংস

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।

১ দিন আগে
Advertisement