সেলুনে তরুণের ঝুলন্ত মরদেহ, ফেসবুকে লেখা ‘সবাই ক্ষমা কইরেন’

চট্টগ্রাম প্রতিনিধি
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৪১
নিহত নেপাল রবি দাশ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় সেলুনের ভেতর থেকে নেপাল রবি দাশ (২৫) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার বটতলীর রুস্তমহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নেপাল রবি দাশ পূর্ব বটতলী এলাকার গুচ্ছগ্রামের বাসিন্দা মৃত সুনীল রবি দাশের ছেলে। ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। রুস্তমহাটে বড় ভাইয়ের সঙ্গে মিলে একটি সেলুন চালাতেন নেপাল।

স্থানীয় দোকানিদের ভাষ্য, শুক্রবার রাতে নেপালের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেখতে পান তারা। সেখানে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমাকে সবাই ক্ষমা কইরেন।’ পোস্টটি নজরে আসার পর স্থানীয় লোকজন নেপালের খোঁজ শুরু করেন। একপর্যায়ে পুলিশকেও বিষয়টি জানানো হয়।

পরে পুলিশ গিয়ে দেখে, সেলুনের দরজা ভেতর থেকে বন্ধ। দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় নেপালের মরদেহ পাওয়া যায়। পরে সেটি উদ্ধার করে পুলিশ।

পুলিশের প্রাথমিক ভাষ্য, শুক্রবার রাতে খাবার খাওয়ার পর নেপাল সেলুনে গিয়েছিলেন। সেখানে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে যায়। পরে সেলুন থেকে নেপালের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গুলশানে ঝটিকা মিছিল: আ.লীগের ৩২ নেতাকর্মী গ্রেপ্তার

গতকাল শুক্রবার দুপুরে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানিয়েছিলেন, বেলা পৌনে ১২টার দিকে গুলশানের ৩ নম্বর সড়কের একটি গলিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০ থেকে ২০০ নেতাকর্মী জড়ো হন। একপর্যায়ে তারা মিছিল বের করার চেষ্টা করেন।

৯ ঘণ্টা আগে

ব্রাহ্মণবাড়িয়া কলেজে কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব এবং জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের কাছে পৃথক স্মারকলিপি দেওয়া হয়।

৯ ঘণ্টা আগে

শীতলক্ষ্যায় ডুবে ৩ জনের মৃত্যু, নিখোঁজ ১

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে ডুবে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ভৈরব থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে তাদের মরদেহ উদ্ধার করে।

১০ ঘণ্টা আগে

আটক ৬৩ বিদেশি অনলাইন স্ক্যামে জড়িত, চট্টগ্রামের ভবনে ছিল ‘ওয়ার্ক স্টেশন’

পুলিশ বলছে, লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনামে এমন প্রতারক চক্র দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। বড় ধরনের অভিযানের কারণে এসব দেশ থেকে প্রতারক চক্রগুলো জাল গুটিয়েছে। তারাই বাংলাদেশে এসে একই ধরনের অনলাইন প্রতারণা চালানোর প্রচেষ্টায় জড়িত ছিল। খুলশীর যে বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে সেখানে তারা বসিয়েছিল প্রতার

১ দিন আগে
Advertisement