কুমিল্লায় ৬ আসনে ১৬ প্রার্থীর মনোনয়ন বাতিল

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে প্রথম দিন কুমিল্লা ১ থেকে ৬ আসনের মোট ৬০ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চলা যাচাই-বাছাই অনুষ্ঠানে তথ্য গোপন, হলফনামায় স্বাক্ষর জালিয়াতি, ১ শতাংশ ভোটার তালিকায় অসামঞ্জস্য থাকাসহ বিভিন্ন কারণে ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান।

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ সোহেলের মনোনয়নপত্র তথ্য ঘাটতির কারণে বাতিল করা হয়।

কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, কুমিল্লা-১ আসনে পাঁচজনের মনোনয়ন বাতিল হয়েছে।

কুমিল্লা-২ আসনে বাতিল হয়েছে চারজনের, কুমিল্লা-৩ আসনে বাতিল হয়েছে দুজনের, কুমিল্লা-৪ আসনে বাতিল হয়েছে দুজনের, কুমিল্লা-৫ আসনে বাতিল হয়েছে একজনের এবং কুমিল্লা-৬ আসনে বাতিল হয়েছে দুজনের।

তিনি আরো বলেন, মনোনয়নপত্রে স্বাক্ষর, এক শতাংশ ভোটার তালিকায় অসামঞ্জস্য সম্পূর্ণতা, ব্যাংক ব্যালেন্স নিয়ে বিভিন্ন পত্রাদি চাহিদামতো না দিতে পারায় প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তারা চাইলে আইনগতভাবে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিনবয় গ্রেপ্তার, শ্লীলতাহানিতে অভিযুক্ত ২ পুলিশও

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের খাবারের বগিতে এক নারী যাত্রীকে (৪৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রোববার রাতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ ওই নারীর। এ ঘটনায় আজ মঙ্গলবার সান্তাহার জিআরপি থানায় মামলা করেছেন তিনি।

২ দিন আগে

শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ৫

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শ্রীনগরে পৃথক কর্মসূচির আয়োজন করে দলটির বিবদমান দুই পক্ষ। কর্মসূচিতে অংশ নিতে শেখ আবদুল্লাহর সমর্থকেরা মিছিল নিয়ে শ্রীনগর বাজার এলাকায় আসেন। এ সময় তাদের ওপর সপু সমর্থকেরা হামলা চালালে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শ

২ দিন আগে

বগি লাইনচ্যুত: রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

ট্রেনে যাত্রী শাবনুর বলেন, ট্রেন যেতে যেতে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এরপর থেমে যাই। পরে দেখা যায় একটি ট্রেনের বগে লাইনচ্যুত হয়েছে।

২ দিন আগে

বাসের নিচে অটোরিকশা, নিহত ৩

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় জামালপুর থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উলটে অটোরিকশার ওপর পড়ে। দুর্ঘটনাস্থলেই প্রাণ যায় তিনজনের। আরও দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

৩ দিন আগে
Advertisement