বিচারকের ছেলেকে হত্যা: আসামি ৫ দিনের রিমান্ডে

রাজশাহী ব্যুরো
আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ১৮: ২০

রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাওশিফ রহমান সুমনকে (১৮) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা দায়ের হওয়া মামলার একমাত্র আসামি লিমন মিয়াকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. মামুনুর রশিদ এ রিমান্ড মঞ্জুর করেন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার তদন্ত কর্মকর্তা রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

তিনি আরও জানান, আসামি লিমন মিয়া হামলার সময় ধস্তাধস্তিতে আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে হাসপাতাল ত্যাগের অনুমতি দেন। পরে তাকে আদালতে হাজির করা হয় এবং দুপুর ২টায় আদালতে তোলা হয়। এরপর রিমান্ড শেষে তাকে রাজপাড়া থানায় নেওয়া হয়েছে, সেখানে তদন্তকারীরা হত্যাকাণ্ড ও হত্যাচেষ্টার ঘটনায় বিস্তারিত জিজ্ঞাসাবাদ করবেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী তাওশিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে। শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের মর্গে তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা গেছেন বলে প্রাথমিক ময়নাতদন্তে জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ফরেনসিক বিশেষজ্ঞরা। চিকিৎসকরা বলেন, ধারালো ও চোখা অস্ত্রের আঘাতে শরীরের তিনটি স্থানে রক্তনালি ছিঁড়ে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ ঘটে। এতে বিচারকের ছেলের মৃত্যু হয়। এদিকে, একই ঘটনায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসীও (৪৪) গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার ঘটনায় জড়িত লিমন মিয়াকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। ঘটনার সময় ধস্তাধস্তিতে আহত হওয়ায় তিনিও চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার তাকে একমাত্র আসামি করে নিজে বাদী হয়ে রাজপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন বিচারক মোহাম্মদ আব্দুর রহমান। এজাহারে উল্লেখ করা হয়েছে, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

খণ্ডিত মরদেহ উদ্ধার: হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি পুলিশের

সংবাদ সম্মেলনে ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশীদ বলেন, এই হত্যার ঘটনায় শাহীনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করে ঘটনার বিবরণ দেন।

২ দিন আগে

চাঁদা না পেয়ে সাবেক এমপির বাড়িতে গুলি

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আজাদ বলেন, সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি মুজিবের বাড়ির পেছন থেকে সন্ত্রাসীরা গুলি করেছে। আমাদের ফোর্স ছিল বাড়ির সামনের অংশে। গুলি করে কয়েক সেকেন্ডের মধ্যে তারা পালিয়ে যায়। আমরা তাদের শনাক্ত করা চেষ্টা করছি।

৩ দিন আগে

দলীয় কর্মীদের হাতে বিএনপি নেতা খুন, ৯ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীর চারঘাট উপজেলায় দলীয় কোন্দলের জেরে কর্মীদের হাতে বিএনপি নেতা এরশাদ আলী (৬৫) হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।

৩ দিন আগে

সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীর উন্নয়ন হবে : ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীর উন্নয়ন করা হবে। নগরীর উন্নয়নে স্থানীয় জনগণ ও বিএনপির নির্বাচিত চারজন সংসদ সদস্যকে নিয়ে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হবে।

৩ দিন আগে