ডেস্ক, রাজনীতি ডটকম

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত উদ্যোগ ‘বোর্ড অব পিস’-সংক্রান্ত সব ধরনের আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সুগিওনো বলেছেন, ওই অঞ্চলে সাম্প্রতিক সামরিক উত্তেজনা বৃদ্ধির কারণে এই উদ্যোগে অংশগ্রহণ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিস্থিতি উদ্যোগটির সঙ্গে যুক্ত দেশগুলোর পররাষ্ট্রনীতির অগ্রাধিকারকে সরাসরি প্রভাবিত করেছে বলে জানান তিনি।
প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী জানান, আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ এখন ইরানকে ঘিরে সংঘাতের পরিণতির দিকে সরে গেছে। ইন্দোনেশিয়া এখন উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে নিবিড় আলোচনা চালিয়ে যাবে। কারণ, চলমান হামলা ও ক্রমবর্ধমান উত্তেজনার ফলে তারাই সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সুগিওনো বলেন, ‘আমরা উপসাগরীয় অঞ্চলে আমাদের বন্ধু ও সহকর্মীদের সঙ্গেও পরামর্শ করব। কারণ, তারাও হামলার শিকার হচ্ছে।’
সুগিওনো আরও বলেন, এই অঞ্চলে উত্তেজনা প্রশমন ও পরিস্থিতি শান্ত করতে প্রেসিডেন্ট প্রাবোও ইরান যুদ্ধে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে আগ্রহী।
বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে এই বোর্ডে ইন্দোনেশিয়ার অংশগ্রহণের বিষয়টি দেশটির অভ্যন্তরেও তীব্র সমালোচনার মুখে পড়েছে। দেশটির রাজনৈতিক ও ধর্মীয় বিভিন্ন গোষ্ঠীর মতে, এই অংশগ্রহণ ফিলিস্তিন ইস্যুতে জাকার্তার দীর্ঘদিনের নৈতিক অবস্থানকে ক্ষুণ্ন করে। উল্লেখ্য, ইন্দোনেশিয়া ফিলিস্তিন সংকটের ‘দ্বিরাষ্ট্র সমাধান’ (টু-স্টেট সলিউশন) নীতি সমর্থন করে।
একই প্রেক্ষাপটে ইন্দোনেশিয়ার শীর্ষস্থানীয় আলেমদের সংগঠন উলামা কাউন্সিলও (এমইউআই) অবিলম্বে এই উদ্যোগ থেকে সরে আসার আহ্বান জানিয়েছে। তারা ১ মার্চ এক বিবৃতিতে জানায়, ইরানের ওপর ট্রাম্পের হামলার ফলে এই শান্তি উদ্যোগটি অকার্যকর হয়ে পড়েছে। তাই ইন্দোনেশিয়ার উচিত অবিলম্বে এই বোর্ড ত্যাগ করা।
অন্যদিকে ইন্দোনেশিয়ার বৃহত্তম মুসলিম সংগঠন ‘নাহদলাতুল উলামা’ জানিয়েছে, জাকার্তার উচিত এই বোর্ডে নিজেদের অবস্থান ব্যবহার করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সহিংসতা বন্ধে চাপ দেওয়া।
গত সেপ্টেম্বরে গাজা যুদ্ধ বন্ধের পরিকল্পনা ঘোষণার সময় ডোনাল্ড ট্রাম্প প্রথম এই বোর্ডের প্রস্তাব করেছিলেন। পরে জাতিসংঘ সাধারণত যেসব বৈশ্বিক দ্বন্দ্ব নিরসনে কাজ করে, সেগুলোকে এই বোর্ডের আওতাভুক্ত করা হয়।
এদিকে ইন্দোনেশিয়ার সেনাবাহিনী জানিয়েছে, জাতিসংঘ-ঘোষিত আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষা বাহিনীর (আইএসএফ) অংশ হিসেবে এপ্রিলের শুরুর দিকে গাজায় সম্ভাব্য মোতায়েনের জন্য তারা ১ হাজার সেনাকে প্রস্তুত করছে। এই বহুজাতিক শান্তি রক্ষা বাহিনীতে ইন্দোনেশিয়াকে উপকমান্ডারের দায়িত্বও দেওয়া হয়েছে।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৩ দিন আগে