দেশের রাজনীতি দেশের মাটিতেই করতে হবে: সাদিক কায়েম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৭: ৩৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, দেশের রাজনীতি দেশের মাটিতেই করতে হবে। তিনি বলেন, আমরা তরুণরা গত ১৬ বছরে ভোট দিতে পারিনি। এখন তরুণদেরই অগ্রণী ভূমিকা নিতে হবে। জুলাই আন্দোলন যেমন ভূমিকা রেখেছে, তেমনভাবেই ভোটকেন্দ্রগুলো নিরাপদ রাখতেও তারুণ্যের অংশগ্রহণ জরুরি। লন্ডন, দিল্লি বা পিন্ডিতে বসে আর রাজনীতি চলবে না; দেশের রাজনীতি দেশেই করতে হবে।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত তারুণ্য উৎসব ও নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, আজকের তরুণ সমাজ প্রতিবাদ করতে শিখেছে এবং দেশে রাজনৈতিক পরিবর্তনের মূল চালিকাশক্তি হয়ে উঠেছে। জুলাই আন্দোলনের শহীদদের আকাঙ্ক্ষা পূরণ এখনও হয়নি। তাদের স্বপ্ন বাস্তবায়নে তারুণ্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, গত ১৬ বছরে ‘ফ্যাসিবাদী শাসনের’ কারণে দেশের শিক্ষা, অর্থনীতি ও সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে ইনসাফের প্রতিনিধিদের বেছে নিতে হবে। বিপ্লবের আগে ও পরে তাদের চরিত্রে কোনো পরিবর্তন হয়নি এটাই তাদের সততার প্রমাণ।

আঞ্চলিক রাজনীতির প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, গত ৫৪ বছরে ভারত এ অঞ্চলে বাংলাদেশকে নানা ধরনের ‘অবিচার ও নির্যাতনের’ মুখোমুখি করেছে। এই অন্যায়ের প্রতিবাদ আমাদের ইনসাফের প্রতিনিধিরাই করেছে, দাবি করেন তিনি।

ঠাকুরগাঁওয়ের উন্নয়ন নিয়ে তিনি বলেন, এ অঞ্চলের এয়ারপোর্ট এক দেশের ‘প্রেসক্রিপশনে’ বন্ধ করে দেওয়া হয়েছিল। নতুন বাংলাদেশে আর কারো প্রেসক্রিপশন চলবে না। দাঁড়িপাল্লা বিজয় হলে এয়ারপোর্ট চালু করা হবে।

তিনি স্থানীয় শিক্ষা ব্যবস্থা, কৃষকের অধিকার, স্বাস্থ্যসেবার দুরবস্থা সবকিছু পুনর্গঠনের প্রতিশ্রুতির কথাও উল্লেখ করেন।

সীমান্তে হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী আমলে সীমান্তে যত হত্যা হয়েছে, তার বিচার স্বাধীন বাংলাদেশেই হবে। বাংলাদেশ আর কোনো দেশের প্রেসক্রিপশনে চলবে না।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাবেক ছাত্রশিবির সভাপতি দেলাওয়ার হোসেন বলেন, আমরা দুর্নীতি ও চাঁদাবাজদের নেতৃত্ব চাই না। ভবিষ্যতেও টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত দুর্নীতিমুক্ত প্রতিনিধিকে বেছে নেব।

ঠাকুরগাঁও-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মিজানুর রহমান মাস্টার বলেন, ৫ আগস্টের পরে আমরা আর কোনো রক্তচক্ষুকে ভয় পাই না। তরুণদের কেনা সম্ভব নয়। দেশের মানুষ ইসলামিক দলগুলোর কাছেই নিরাপদ।

বিশেষ অতিথি হিসেবে জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা বলেন, স্বৈরশাসক শেখ হাসিনার পতন দেশের ইনসাফ নিশ্চিত করেছে।

তারুণ্য উৎসব ও নির্বাচনী সমাবেশে আরও বক্তব্য দেন, জেলা জামায়াতের আমির মাওলানা বেলাল উদ্দিন প্রধান, সেক্রেটারি মো. আলমগীর হোসেন, ঠাকুরগাঁও-২ আসনের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মহাখালীতে এসকেএস শপিং মলের পেছনের ভবনে আগুন

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, আজ বেলা ১১টা ১২ মিনিটে মহাখালীতে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়েছে। ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

১ দিন আগে

কিশোরীকে শেকলে বেঁধে টেনে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, সোমবার সন্ধ্যায় চুরির চেষ্টার অভিযোগে এক কিশোরীকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়েছিল। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার কথা বলে ব্যবসায়ীরা কিশোরীকে নিজেদের জিম্মায় রাখেন। পরে রাতে আবার ফোন দেওয়া হলে পুলিশ ওই কিশোরীকে হেফাজতে নেয়। মঙ্গলব

২ দিন আগে

স্বামী ও গর্ভস্থ সন্তানসহ নারী খুনের নেপথ্যে ‘বিয়ের আগে প্রেম’, গ্রেপ্তার ১

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় পিবিআইয়ের ঢাকা জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিয়ের আগে থেকেই নাজমার সঙ্গে হৃদয়ের প্রেমের সম্পর্ক ও শারীরিক সম্পর্ক ছিল। এ বিষয়টি নাজমার স্বামী আলমগীর জানতে পারলে হৃদয়ের সঙ্গে তার বিরোধ শুরু হয়। সেই বিরোধের পরিণতিতেই নাজমা ও আল

২ দিন আগে

বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসায় আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

বজ্রপাত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

২ দিন আগে
Advertisement