কুমিল্লায় ৫ নম্বর কূপ উদ্বোধন, দৈনিক মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করা হয়েছে। এ কূপ থেকে পরীক্ষামূলক উত্তোলনের মাধ্যমে প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হবে প্রায় ৮ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস।

শনিবার (১৪ মার্চ) সকালে শ্রীকাইলের মখলিসপুর এলাকায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আনুষ্ঠানিকভাবে কূপটির উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থার কারণে দেশ ঝুঁকির মধ্যে পড়েছে। বৈশ্বিক সংকট দেখা দিলেই তার প্রভাব আমাদের অর্থনীতি ও জ্বালানি খাতে পড়ে। তাই আমরা নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন বাড়িয়ে স্বনির্ভর হতে চাই।

তিনি আরও বলেন, বিগত সরকার দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে কার্যত পঙ্গু করে রেখেছিল। আমরা বাপেক্সের সক্ষমতা বাড়াতে চাই এবং তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চাই।

প্রতিমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরের মধ্যে দেশে গ্যাসের চাহিদা প্রায় সাড়ে ৪ হাজার মিলিয়ন ঘনফুটে পৌঁছাতে পারে এবং সেই চাহিদা পূরণে নিজস্ব গ্যাসক্ষেত্রগুলোকে আরও সক্রিয় করার পরিকল্পনা রয়েছে।

শ্রীকাইল গ্যাসক্ষেত্র কূপ–৫ উপপ্রকল্পের পরিচালক মো. আব্দুল বাতিন জানান, গত বছরের ২৮ সেপ্টেম্বর এই কূপ খনন শুরু হয় এবং চলতি বছরের জানুয়ারিতে খনন কাজ শেষ হয়। এই কূপে প্রায় ৪০ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ রয়েছে।

তিনি বলেন, আজ থেকে এই কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। এর ফলে শ্রীকাইল গ্যাসক্ষেত্রের পাঁচটি কূপ থেকে প্রতিদিন মোট প্রায় ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. এরফানুল হক, পেট্রোবাংলার ডিরেক্টর (অপারেশনস) রফিকুল ইসলাম, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফজলুল হক এবং প্রকল্প পরিচালক মোজাম্মেল হক ও মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টাকা নিয়ে বিরোধে বন্ধুকে ‘হত্যা’, লাশ মাটিচাপা দিয়ে সিমেন্ট ঢালাই

আটক মাসুমকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে তদন্তসংশ্লিষ্টরা বলছেন, ৮ সেপ্টেম্বর পাওনা টাকার চেক আনতে মাসুমের কারখানায় যান ওয়াসিম রনি। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মাসুম ওয়াসিমের মাথায় ঘুষি মারলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে ভয় পেয়ে মাসুম বন্ধুকে হত্যা করে লাশ মাট

৫ ঘণ্টা আগে

রেললাইনে শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কা, প্রাণ গেল প্রৌঢ়ের

ঘটনাস্থলে থাকা এক পুলিশ সদস্য জানান, জুমার নামাজ শেষে এক ব্যক্তি দুই শিশুকে সঙ্গে নিয়ে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। একপর্যায়ে একটি শিশু তার হাত ছেড়ে সামনে এগিয়ে যায়।

৬ ঘণ্টা আগে

দৌলতপুরে ফুঁসছে পদ্মা, ৫০ হাজার মানুষ পানিবন্দি

পদ্মা নদীর পানি বাড়তে থাকায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। লোকালয়ে পানি ঢুকে পড়ায় দুই ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পরিস্থিতি বিবেচনায় রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য

৭ ঘণ্টা আগে

অনলাইন প্রতারক চক্রের সদস্য সন্দেহে আটক ৭০ বিদেশি নাগরিক

চট্টগ্রাম নগরীর খুলশীর একটি ভবন থেকে ৭০ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের কাছে পাওয়া গেছে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস। পুলিশ বলছে, এসব বিদেশি নাগরিক অনলাইন প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন।

১২ ঘণ্টা আগে
Advertisement