নেত্রকোনায় ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার আটপাড়ায় লাঞ্ছিতের অভিযোগ উঠেছে যুবদলের নেতাদের বিরুদ্ধে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার সকালে একটি ফেক আইডি থেকে ১৪৩০ বাংলা সনের বর্ষবরণ পালনের একটি ব্যানার পোস্ট করা হয়। ওই ব্যানারে বর্ষবরণের স্থান হিসেবে ‘উপজেলা পরিষদ বঙ্গবন্ধু চত্বর শিশুপার্ক সংলগ্ন, আটপাড়া’লেখা। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে আটপাড়া উপজেলা শাখা যুবদলের সদস্য সচিব নুর ফরিদ ও যুগ্ন আহ্বায়ক কামাল হোসেন তালুকদারের নেতৃত্বে ৫-৬ জন একটি দল বর্ষবরণের ব্যানার ছিঁড়ে ফেলেন। এ সময় তারা উপস্থাপকের হাত থেকে মাইক কেড়ে নিয়ে ইউএনওকে অকথ্য ভাষায় গালাগাল করেন। এক পর্যায়ে তারা ইউএনওকে লাঞ্ছিত করেন। পরে ইউএনও অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এতে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়ে সময়ের জন্য অনুষ্ঠান বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বর্ষবরণের ব্যানারে কোনো সমস্যা ছিল না। ওই দুই নেতা ফেসবুকে পুরোনো বছরের ব্যানার দেখে, অনুষ্ঠানস্থলে এসেই এই কাণ্ড ঘটিয়েছে। তাদের উচিত ছিল অনুষ্ঠানের ব্যানারটা মনোযোগ দিয়ে পড়া।

এ ঘটনায় বক্তব্য নিতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

এ ব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম হিলালী বলেন, যে ঘটনাটি ঘটেছে তা কোনোভাবেই কাম্য নয়। আমরা দলীয়ভাবে অভিযুক্তদের বিরুদ্ধে সংগঠনিক ব্যবস্থা নেব।

জানতে চাইলে আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা বলেন, উপজেলার যুবদলের সদস্য সচিবের নেতৃত্বে কিছু লোক হঠাৎ করে মঞ্চে উঠে সেখানে বসা লোকজনদের তুলে ধাক্কা দিয়ে মঞ্চ থেকে নামিয়ে দেন। একই সঙ্গে মঞ্চের ব্যানার ছিঁড়ে ফেলা হয়। আমি বাধা দিতে চাইলে তারা আমার সঙ্গেও অশুভন আচরণ করে ধাক্কা দেন। আমাকে ফ্যাসিবাদের দোসর হিসেবে আখ্যায়িত করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

জেলা প্রশাসক বনানী বিশ্বাস জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

উজানের ঢল ও বৃষ্টিতে ফের বাড়ল তিস্তার পানি

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে সকাল ৯টায় বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও নতুন করে পানি বৃদ্ধির শঙ্কা নেই। আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে পানি বিপদসীমার আরও নিচে নেমে যাবে বলে আশা করা হচ্ছে।

১ দিন আগে

গাছ হেলে পড়ায় ঝুঁকিতে বিদ্যালয় ভবন, মেঝেতে বসিয়ে চলছে পাঠদান

সোমবার (২১ জুলাই) ১৬১ নম্বর রাজগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, গাছটি একতলা পুরোনো ভবনের ছাদের ওপর ঝুঁকে আছে। দুর্ঘটনার আশঙ্কায় ভবনের শ্রেণিকক্ষগুলো প্রায় পাঁচ মাস ধরে বন্ধ রাখা হয়েছে।

২ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল একই পরিবারের ৩ নারীর

পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল বেলায় হাসিনা বেগম লোহার মই বেয়ে ছাদে উঠছিল। মইটি আগে থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল। ফলে বেয়ে উঠার সময় হাসিনা বিদ্যুৎস্পষ্ট হন। এই সময় তাকে বাঁচাতে গিয়ে তার ভাতিজি আশা খাতুন ও আশার মেয়ে মিম আক্তার মারা যান। পরে স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করে।

২ দিন আগে

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার কাজ সমালোচনার মুখে স্থগিত

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার কাজ আলোচনা-সমালোচনার মুখে স্থগিত করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে সুবিধাজনক স্থানে নতুন করে ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে।

৩ দিন আগে