নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর-বারহাট্টা) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানীকে চুড়ান্তভাবে মনোনয়ন দেওয়ার দাবিতে গণমিছিল করেছেন তার কর্মী-সমর্থকরা। এ আসনে ডা. মো. আনোয়ারুল হক।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে বারহাট্টা সদরে এ গণমিছিল হয়েছে। এতে কয়েক হাজার নেতাকর্মী, সমর্থক ও এলাকাবাসী অংশ নেন।
গণমিছিলটি নেত্রকোনা-বারহাট্টা আঞ্চলিক মহাসড়কের বারহাট্টার ফায়ার সার্ভিস মোড় এলাকা থেকে যাত্রা শুরু করে। পরে বারহাট্টা-মোহনগঞ্জগামী সড়কের প্রায় এক-দেড় কিলোমিটার রাস্তা প্রদক্ষিণ এবং বারহাট্টা বাজারের অতিক্রম করে উপজেলার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলের পর সংক্ষিপ্ত সমাবেশে বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার সরকার শ্যামল বলেন, তারেক রহমান দূরদর্শী নেতা। তিনি আমাদের হতাশ করবেন না। এ টি এম আব্দুল বারী ড্যানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা ছাত্রনেতা। ৪০ বছর ধরে ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে তিলতিল করে গড়ে উঠেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসনে পড়াশোনা করেও তিনি চাকরির পেছনে দৌড়াননি। সাধারণ মানুষের সেবা করার লক্ষ্যে রাজনীতি করেছেন। জীবনে কখনো আদর্শ থেকে বিচ্যুত হননি।
প্রদীপ কুমার আরও বলেন, ড্যানী নেত্রকোনা জেলার সবচেয়ে ক্লিন ইমেজের নেতা। আমরা বারহাট্টাবাসী উনাকে নিয়ে গর্বিত। বারহাট্টা অবহেলিত উপজেলা। যোগ্যতা থাকা সত্ত্বেও বারহাট্টাবাসী বারবার সংসদ নির্বাচন থেকে মনোনয়ন বঞ্চিত হয়েছে। স্বাধীনতার পর হতে বারহাট্টাবাসী এমপি হিসেবে বারহাট্টার কাউকে পায়নি। এই সংসদীয় আসনটিতে জয়লাভ করতে হলে চুড়ান্ত মনোনয়নে অবশ্যই আব্দুল বারী ড্যানীকে রাখতে হবে। তা না হলে এ আসনে আমাদের ভরাডুবি নিশ্চিত। তারেক রহমান অবশ্যই আমাদের আবেগ অনুভূতির মূল্যায়ন করবেন।
জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদউদ্দিন বলেন, আব্দুল বারী ড্যানী বিএনপির পরীক্ষিত নেতা। তিনি রাজনৈতিক জীবনে চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে উঠে সবসময় রাজনীতি করেছেন। ২০১৮ সালে ড্যানী ভাইকে মনোনয়ন ঘোষণা করে পরে আবারও পরিবর্তন করা হয়েছিল। এবার ড্যানী ভাইকে চুড়ান্ত মনোনয়ন না দিলে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নেবে।
ফরিদউদ্দিন আরও বলেন, সম্ভ্যাব্য প্রাথমিক মনোনয়ন না পেয়েও তিনি আমাদের সহিংসতা করতে নিষেধ করেছেন। আমরা দলের বিরুদ্ধে শ্লোগান দিতে চাই না। আওয়ামী লীগ দ্বিতীয় গোপালগঞ্জ উপাধি দিয়েছিল নেত্রকোনা-২ আসনকে। আব্দুল বারী ড্যানী ছাড়া এই আসনে জয়ী হওয়া কঠিন। তাই আমাদের প্রাণের দাবি, তৃণমূলকে বাঁচাতে চুড়ান্ত মনোনয়নের সময় যেন আব্দুল বারী ড্যানীকেই দেওয়া হয়।
গণমিছিলে অংশ নেন বারহাট্টা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর নয়ন, বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান জামাল, বারহাট্টা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, জেলা উলামা দলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, বারহাট্টা উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল ইসলাম শেখ, বারহাট্টা উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মাহাবুব রহমান চন্দন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জিয়াউল হক রঞ্জু, বারহাট্টা সরকারি কলেজ ছাত্রদল আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব তানভীর হাসান মুন্নাসহ কয়েক স্থানীয় সাধারণ জনতা।

রাজশাহী জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে গিয়ে স্লোগান দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ সময় তাদের হাতে জাতীয় ও দলীয় পতাকা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা-র ছবি দেখা গেছে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শফিকুল হক মিলন বলেছেন, জনগণের অর্থে পরিচালিত কোনো উন্নয়ন প্রকল্পে অনিয়ম বা দুর্নীতির সুযোগ রাখা হবে না। সরকারি উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার।
২ দিন আগে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। তিনি বলেছেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক কৃত্রিম নয়; এটি ইতিহাস, ভাষা ও সংস্কৃতির বন্ধনে গড়ে ওঠা এক অকৃত্রিম সম্পর্ক।
২ দিন আগে
কুষ্টিয়া সিএনজিচালিত অটোরিকশা ও গ্যাসবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ।
২ দিন আগে