প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক খুদে বার্তায় ৩২ জনকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়।
গতকাল শুক্রবার দুপুরে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানিয়েছিলেন, বেলা পৌনে ১২টার দিকে গুলশানের ৩ নম্বর সড়কের একটি গলিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০ থেকে ২০০ নেতাকর্মী জড়ো হন। একপর্যায়ে তারা মিছিল বের করার চেষ্টা করেন।
ওসি বলেন, পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা পুলিশের দিকে ককটেল ছোড়েন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুটি রাবার বুলেট ছোড়ে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
ঘটনার পর পুলিশ জানিয়েছিল, ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন আবদুর রহিম (৪৯) ও মো. আরাফাত (২০)। তাদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছিল পুলিশ।

পুলিশের প্রাথমিক ভাষ্য, শুক্রবার রাতে খাবার খাওয়ার পর নেপাল সেলুনে গিয়েছিলেন। সেখানে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
৮ ঘণ্টা আগে
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব এবং জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের কাছে পৃথক স্মারকলিপি দেওয়া হয়।
৮ ঘণ্টা আগে
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে ডুবে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ভৈরব থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে তাদের মরদেহ উদ্ধার করে।
৯ ঘণ্টা আগে
পুলিশ বলছে, লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনামে এমন প্রতারক চক্র দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। বড় ধরনের অভিযানের কারণে এসব দেশ থেকে প্রতারক চক্রগুলো জাল গুটিয়েছে। তারাই বাংলাদেশে এসে একই ধরনের অনলাইন প্রতারণা চালানোর প্রচেষ্টায় জড়িত ছিল। খুলশীর যে বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে সেখানে তারা বসিয়েছিল প্রতার
১ দিন আগে