শতাধিক মানুষসহ ব্রিজ ভেঙে নদীতে, প্রাণ গেল ৪ শিশুর

জামালপুর প্রতিনিধি
ব্রহ্মপুত্র নদের ওপরে থাকা একটি ঝুঁকিপূর্ণ ব্রিজ শতাধিক মানুষ নিয়ে ভেঙে পড়ে। ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে থানার সামনে শতাধিক মানুষসহ একটি ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়েছে। এতে চার শিশু নিহত হয়েছে এবং অনেকে নিখোঁজ রয়েছেন।

আজ শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে ব্রহ্মপুত্র নদের ওপরে থাকা ‘ঝুঁকিপূর্ণ’ এই ব্রিজটি ভেঙে পড়ে।

দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার কাজ অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভেঙে পড়া ব্রিজটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ঈদ উপলক্ষ্যে প্রতি বছর এই ব্রিজটিতে এবং এর আশপাশে নদীর তীরে প্রচুর মানুষের সমাগম হয়। এবারও ঈদের দিন বিকেলে সেখানে প্রচুর মানুষ এসেছিল।

স্থানীয়রা আরও জানান, আজ শতাধিক মানুষের অতিরিক্ত চাপে ব্রিজটি হঠাৎ ভেঙে নদীতে পড়ে যায়। অনেকে সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও কিছু শিশু পানির স্রোতে ভেসে যায় এবং ঘটনাস্থলেই চার শিশুর মৃত্যু হয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পুঠিয়ায় ঈদ উদযাপন, প্রধান জামাতে ২১ মুসল্লি

রাজশাহীর পুঠিয়া উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে এক দিন আগেই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন একদল মুসল্লি। সৌদিকে কেন্দ্র ধরে এবং বিশ্বব্যাপী চাঁদ দেখার তথ্যের ভিত্তিতে তারা ঈদ উদযাপন করেন বলে জানান।

২ দিন আগে

বিড়ির ধোঁয়া নিয়ে সংঘর্ষ, আহত ৭

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিড়ির ধোঁয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরা বাড়িতে এ ঘটনা ঘটে।

২ দিন আগে

উত্তরায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে তরুণীর মৃত্যু

রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে ব্যাটারিচালিত একটি রিকশা থেকে রাস্তায় পড়ে মুক্তা আক্তার নামের (২১) এক তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

২ দিন আগে

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে সাড়ে ৪ কোটি টাকা টোল আদায়

ঈদযাত্রার তৃতীয় দিনে পদ্মা সেতুর টোলপ্লাজা এলাকায় গাড়ির ঢল নেমেছে। মাঝেমধ্যেই পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় গাড়ির জটলা সৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার (১৯ মার্চ ) সকাল থেকে পদ্মা সেতু উত্তর টোল প্লাজায় গাড়ির সাড়ি দেখা গেছে। এতে গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৮৫টি যানবাহন পারাপার হয়েছে। আর টোল আদায় হয়েছে ৪ কোটি

৩ দিন আগে