আওয়ামীপন্থি ডিনদের পদত্যাগের আলটিমেটাম দিলেন রাকসুর জিএস

রাজশাহী ব্যুরো
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৮: ৩৬

নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থি সমর্থিত ডিনদের আজকের মধ্যে পদত্যাগের জন্য সময় বেঁধে দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্টে ও ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ’ নামের গ্রুপে পোস্ট দিয়ে তিনি এ আলটিমেটাম দেন। আওয়ামীপন্থি ডিনদের আগামীকাল চেয়ারে দেখলে '....(কুরুচিপূর্ণ মন্তব্য) ও ‘বাকিটা বুঝিয়ে দেবো’ বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৭ ডিসেম্বর শিক্ষক সমিতি, ডিন, সিন্ডিকেট, পরিকল্পনা ও উন্নয়ন কমিটি এবং শিক্ষা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১২টি অনুষদের ডিন (অধিকর্তা) নির্বাচনে আওয়ামীপন্থি হলুদ প্যানেল থেকে ছয়জন প্রার্থী নির্বাচিত হন। গত বুধবার আনুষ্ঠানিকভাবে ডিনদের নির্ধারিত মেয়াদ শেষ হয়েছে। তবে উপাচার্য গত ১১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী চলতি ডিনদের মেয়াদ পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত স্বপদে থাকার নির্দেশ দিয়েছেন।

দায়িত্বে থাকা আওয়ামীপন্থি ডিনরা হলেন— আইন অনুষদের আবু নাসের মো. ওয়াহিদ, বিজ্ঞান অনুষদে নাসিমা আখতার, ব্যবসায় শিক্ষা অনুষদে এ এস এম কামরুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদে এস এম এক্রাম উল্ল্যাহ, প্রকৌশল অনুষদে বিমল কুমার প্রামাণিক এবং ভূ-বিজ্ঞান অনুষদে এ এইচ এম সেলিম রেজা।

রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার তার ফেসবুকে লিখেছেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থি ডিনদের অপসারণ করানো হয় নাই। নির্বাচিত বলে পুরো ১.৫ (দেড়) বছর স্টে করাইছেন প্রশাসন। গতকাল ১৭ ডিসেম্বর ডিনদের মেয়াদ শেষ হইছে, শুনেছি এই ডিনদের আবার সময় বাড়িয়ে দিয়েছে প্রশাসন।’

পদত্যাগের হুঁশিয়ারি দিয়ে তিনি লিখেছেন, ‘আমার আল্টিমেটাম আমি ফিলাপ করে তারপর ছাড়ি এটা প্রশাসন ভালোমতো জানেন। আওয়ামীপন্থি ডিনরা আগামীকাল ডিন অফিসের চেয়ারে দেখলে ...(কুরুচিপূর্ণ মন্তব্য) কেটে কাউয়া দিয়ে খাওয়াবো। আজ সময় দিলাম রিজাইন দেওয়ার জন্য সম্মানের সাথে। আগামীকাল অফিসে গিয়ে বাকিটা বুঝিয়ে দিবো।’

রাকসুর এই জিএস আরও লিখেছেন, ‘নমনীয়তা আমাদের জন্য কাল হয়ে গেছে, আগামীকাল আল্লাহর ওয়াস্তে কোনো শিক্ষার্থীকে যেনো না দেখি এদের পক্ষ নিতে। তাদের পদত্যাগের সময় দিলাম এই কর্মদিবস। সাথে সাথে রাবিয়ানদের অনুরোধ জানাবো আগামীকাল রাকসু ভবনের সামনে সকাল ১০টায় চলে আসবেন।’

তবে আওয়ামীপন্থি ডিনরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের অডিন্যান্স অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার পর পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত ডিনরা কিংবা উপাচার্য সেই দায়িত্ব পালন করেন। এটা নির্বাচিত পদ। এই পদ থেকে পদত্যাগের অধিকার ডিনদের নেই। ফলে ইচ্ছা করলেই তাঁরা পদত্যাগ করতে পারছেন না। এ বিষয়ে উপাচার্যকেই সিদ্ধান্ত নিতে হবে।

এ বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এস এম এক্রাম উল্ল্যাহ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ডিনদের মেয়াদ শেষ হওয়ার পর পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত উপাচার্যকে সকল ডিনের দায়িত্ব নিতে হবে কিংবা ওইসব ডিনকে স্বপদে দায়িত্বে রাখতে হবে। উপাচার্য আমাদেরকে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব দিয়েছেন। তবে যেহেতু আমাদের মেয়াদ গতকাল শেষ হয়েছে, ব্যক্তিগতভাবে এই পদে থাকার ইচ্ছা নাই।’

রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারের হুমকির বিষয়ে জানতে চাইলে এই ডিন আরও বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার পদত্যাগের কোনো অধিকার নেই। উপাচার্য যেহেতু দায়িত্ব দিয়েছেন, উপাচার্যকেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তিনি চাইলে আরেকটি চিঠি ইস্যু করে পদত্যাগের সিদ্ধান্ত জানাতে পারেন।’

ব্যবসায় শিক্ষা অনুষদের অধিকর্তা এ এস এম কামরুজ্জামান বলেন, ‘এটা নির্বাচিত পদ। এই পদ থেকে পদত্যাগের অধিকার ডিনদের নেই। ফলে ইচ্ছা করলেই তাঁরা পদত্যাগ করতে পারছেন না। এ বিষয়ে উপাচার্যকেই সিদ্ধান্ত নিতে হবে। করোনার সময়ও ডিনদের সময় বাড়িয়ে দেওয়া হয়েছিল।’

রাকসুর জিএস সালাহউদ্দিনের হুমকির বিষয়ে তিনি বলেন, ‘তাঁদের এ ধরনের কথা বলা ঠিক না। উনি উপাচার্যকে এ বিষয়ে নির্বাচন দেওয়ার জন্য বলতে পারেন।’

ডিনদের সময় বৃদ্ধির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, সম্প্রতি আমাদের সমাবর্তন অনুষ্ঠিত হলো এবং জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এই সময়ের মধ্যে একটা নির্বাচনের আয়োজন কিছুটা অসম্ভব। তাই ভর্তি পরীক্ষার পর জাতীয় নির্বাচনের আগেই আলোচনা করে ডিন নির্বাচনের আয়োজন করা হবে।

সার্বিক বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে, ৩ যাত্রী নিহত

লোহাগাড়া থানা পুলিশ জানায়, মাইক্রোবাসটি কক্সবাজার থেকে খাগড়াছড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

২০ ঘণ্টা আগে

রূপপুরে লোডিং হচ্ছে প্রথম ইউনিটের জ্বালানি, ৩ মাস পর উৎপাদন

পরমাণু বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত প্রস্তুতির পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ জ্বালানি ইউরেনিয়াম লোডিং, আজ মঙ্গলবার বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম উপস্থিত থেকে যার সূচনা করবেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে এ কেন্দ্র থেকে পরীক্

২১ ঘণ্টা আগে

দাদি-ফুপুকে কুপিয়ে হত্যা, রেহাই পায়নি ঠেকাতে আসা প্রতিবেশীও

পুলিশ ও স্থানীয়রা জানান, আকাশ রাতে হঠাৎ করে কোদাল দিয়ে তার দাদি ও ফুপুকে রাহেলাকে কোপাতে শুরু করেন। এ সময় প্রতিবেশী কাবুল ও রিয়াজুলসহ কয়েকজন তাদের বাঁচাতে এগিয়ে যান। আকাশ তাদের ওপরও কোদাল নিয়ে হামলে পড়েন। ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আকাশ পালিয়ে যান।

১ দিন আগে

বাংলাবান্ধায় ২৫ হাজার ডলারসহ ভারতীয় নাগরিক আটক

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ৬০০ ইউএস ডলারসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার (২৭ এপ্রিল) বাংলাবান্ধা জিরো পয়েন্ট এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় তাকে আটক করা হয়।

২ দিন আগে