ময়মনসিংহ ৯ আসন: বিএনপি প্রার্থীর মনোনয়ন পুনর্বিবেচনার দাবি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ২৩: ০৮

ময়মনসিংহ ৯ (নান্দাইল) আসনে বিএনপি তাদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করার চারদিন পর সেই মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন দলটির মনোনয়ন প্রত্যাশী চার নেতা ও তাদের অনুসারীরা।

শুক্রবার (৭ নভেভম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে বিএনপি ও অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত এক সমাবেশে নেতৃবৃন্দ এ দাবি জানান।

ওই সমাবেশে মনোনয়ন প্রত্যাশী চারজনের মধ্যে মেজর জেনারেল (অব) আনোয়ারুল মোমেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন বিন আবদুল মান্নান উপস্থিত ছিলেন। তবে বাকি দুজন মনোনয়ন প্রত্যাশী ব্রিগেডিয়ার জেনারেল (অব) একেএম শামছুল ইসলাম শামস (সূর্য) ও নাসের খান চৌধুরীর পক্ষে তাদের অনুসারী বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে মেজর জেনারেল (অব) আনোয়ারুল মোমেন বলেন, বাংলাদেশে ঐক্যের প্রতীক হচ্ছেন বেগম খালেদা। আর নান্দাইল আসনেও বিএনপির ঐক্যের প্রয়োজন রয়েছে। যে নেতাকে নান্দাইল বিএনপিকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি তা করতে পারেননি। বরং আরও অনৈক্যের সৃষ্টি হয়েছে। কাজেই আমরা ঐক্যবদ্ধ বিএনপির জন্য দলীয় প্রার্থীর মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি।

নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন বিন আবদুল মান্নান বলেন, যিনি দলে ঐক্য সৃষ্টি করতে পারেননি তিনি নির্বাচনে কীভাবে কর্মীদের ঐক্যবদ্ধ করবেন। তাই দলের স্বার্থে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান তিনি।

সমাবেশে অন্যান্যদের মধ্যে নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুল, বিএনপি নেতা আবুল কালাম আজাদ প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে বিএনপির হাজারো নেতাকর্মী ও সমর্থককে সাথে নিয়ে নেতৃবৃন্দ নানা স্লোগান দিয়ে একটি মিছিল নিয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কসহ নান্দাইল পৌর শহরের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করেন।

মনোনয়ন পুনর্বিবেচনার দাবি করা প্রসঙ্গে বিএনপি প্রার্থী ইয়াসের খান চৌধুরী বলেন, বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা অতীতের যে কোনো সময়ের তুলনায় ঐক্যবদ্ধ রয়েছেন। তারা সকলেই ধানের শীষের পক্ষে কাজ করছেন।

তিনি আরও বলেন, ময়মনসিংহ বিভাগীয় সম্মেলনে নান্দাইল আসনে বিএনপির সকল মনোনয়ন প্রত্যাশীরা উপস্থিত ছিলেন। তারা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলের সিদ্ধান্ত মেনে নেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু এখন তারা কেন সেই প্রতিশ্রুতির বরখেলাপ করছেন তা আমার বোধগম্য নয়। দলের নেতৃবৃন্দ অনেককিছু বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। সকলকে সেই সিদ্ধান্তের প্রতি সম্মান দেখানো উচিত।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন হবে: নাসীর

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার আবার সংস্কারের পক্ষে ফিরে এলে আমরা স্বাগত জানাব। বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন হবেই— এ কথা আমি বড়লেখা থেকে বলে গেলাম। বিএনপি যদি সংস্কার বাস্তবায়ন না করে, তাহলে বিএনপি সরকারেরও পতন হবে। বিষয়টি তারেক রহমানকে বুঝতে হবে।

১ দিন আগে

১০ গ্রামের লড়াইয়ে রণক্ষেত্র ভাঙ্গা, পুলিশসহ আহত অর্ধশতাধিক

রোববার (২৮ জুন) সকাল ৮টার দিকে শুরু হওয়া সংঘর্ষ বেলা সাড়ে ১১টা পর্যন্ত চললেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায় পুলিশ। সংঘর্ষের জেরে প্রায় তিন ঘণ্টা ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী।

২ দিন আগে

ঢাকা-বেনাপোল মহাসড়কের নড়াইল অংশ সরু হওয়ায় বাড়ছে দুর্ঘটনা, জনভোগান্তি

ভাঙ্গা থেকে বেনাপোল পর্যন্ত মহাসড়ক প্রশস্তকরণের কাজ শেষ না হওয়ায় প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা। সরু ও খানাখন্দে ভরা এই সড়কে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে কয়েকটি জেলার লাখো মানুষকে। যাত্রীদের ভোগান্তিরও শেষ নেই।

২ দিন আগে

নান্দাইলে স্কুলের নির্মাণকাজ শেষ না করেই ঠিকাদারদের বিল পরিশোধের অভিযোগ

২০২৩-২০২৪ অর্থবছরে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও ফটক নির্মাণ এবং প্রায় ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষ নির্মাণকাজ শেষ না করেই সংশ্লিষ্ট ঠিকাদারদের বিল পরিশোধের অভিযোগ উঠেছে।

২ দিন আগে