তেল কিনতে যাওয়া তরুণকে মারধর, হাসপাতালে নিতেই মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
নিহত নীরব হোসেন। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ শহরের একটি ফিলিং স্টেশনে তেল কিনতে যাওয়া এক তরুণকে কথা কাটাকাটির জের ধরে মারধর করেন সেখানকার কর্মীরা। ওই তরুণ বাসায় ফেরার পর অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই ফিলিং স্টেশনের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)-৬।

শনিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে ঝিনাইদহের তাজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত নীরব হোসেন (২২) কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে। ঝিনাইদহ শহরের বকুলতলা এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন তিনি।

এ ঘটনায় র‍্যাব-৬ ফিলিং স্টেশনের যে তিন কর্মীকে আটক করেছে তারা হলেন— নাছিম হোসেন, রমিজুল ইসলাম ও দাউদ।

নিহত নীরবের বন্ধুরা জানান, শনিবার রাতে মোটরসাইকেলে তেল নিতে তাজ ফিলিং স্টেশনে যান নীরব ও তার এক বন্ধু। সেখানকার কর্মীরা জানান, তেল নেই, পাম্প বন্ধ আছে। পরে তারা অন্য পাম্পে গিয়েও তেল পাননি। তবে ফেরার পথে দেখেন তাজ ফিলিং স্টেশন থেকেই বোতলে করে তেল বিক্রি করা হচ্ছে।

নীরব ও তার বন্ধু এ নিয়ে প্রতিবাদ জানালে সেখানকার কর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ফিলিং স্টেশনের কর্মীরা নীরবকে মারধর করেন। মারধরের শিকার নীরব বাসায় ফিরে অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ফিলিং স্টেশনের কর্মীদের হামলায় তরুণের মৃত্যুর খবরে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তাজ ফিলিং স্টেশনের মালিকের আরেকটি পাম্পে উত্তেজিত জনতা ভাঙচুর চালায়।

নিহত নীরব আহমেদের খালাতো ভাই সোহেল হোসেন বলেন, তেল নিতে গিয়ে ফিলিং স্টেশনের কর্মীদের সঙ্গে আমার ভাইয়ের কথা কাটাকাটি হয়। কিন্তু সেখানকার কর্মীরা সন্ত্রাসী কায়দায় লাঠিসোটা দিয়ে পিটিয়ে আমার ভাইকে খুন করেছে। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।

ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক সব্যসাচী পাল সুমন বলেন, মারধরের শিকার হয়ে হাসপাতালে এসেছিলেন তিনি। তার কানের নিচে ও মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

ঝিনাইদহ র‍্যাব-৬-এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, তেল নিতে গিয়ে ফিলিং স্টেশনের কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি ও পরে হাতাহাতির একটি ঘটনা ঘটেছে। যে তরুণ তেল নিতে গিয়েছিলেন, মারধরের শিকার হয়ে হাসপাতালে যাওয়ার পর তার মৃত্যু হয়েছে। পাম্পের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় তাজ ফিলিং স্টেশনের মালিক হারুন অর রশিদের বক্তব্য জানা সম্ভব হয়নি। ফিলিং স্টেশনের কর্মীরা জানান, তিনি ঢাকায় অবস্থান করছেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

৩০ মিনিটে নিয়ন্ত্রণে মহাখালীর ভবনের আগুন

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে এসকেএস শপিং মলের পেছনে ব্রিটিশ আমেরিকান টোবাকোর পুরনো ভবনের পাশে এ আগুন লাগে। বেলা পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

১ দিন আগে

মহাখালীতে এসকেএস শপিং মলের পেছনের ভবনে আগুন

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, আজ বেলা ১১টা ১২ মিনিটে মহাখালীতে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়েছে। ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

১ দিন আগে

কিশোরীকে শেকলে বেঁধে টেনে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, সোমবার সন্ধ্যায় চুরির চেষ্টার অভিযোগে এক কিশোরীকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়েছিল। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার কথা বলে ব্যবসায়ীরা কিশোরীকে নিজেদের জিম্মায় রাখেন। পরে রাতে আবার ফোন দেওয়া হলে পুলিশ ওই কিশোরীকে হেফাজতে নেয়। মঙ্গলব

২ দিন আগে

স্বামী ও গর্ভস্থ সন্তানসহ নারী খুনের নেপথ্যে ‘বিয়ের আগে প্রেম’, গ্রেপ্তার ১

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় পিবিআইয়ের ঢাকা জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিয়ের আগে থেকেই নাজমার সঙ্গে হৃদয়ের প্রেমের সম্পর্ক ও শারীরিক সম্পর্ক ছিল। এ বিষয়টি নাজমার স্বামী আলমগীর জানতে পারলে হৃদয়ের সঙ্গে তার বিরোধ শুরু হয়। সেই বিরোধের পরিণতিতেই নাজমা ও আল

২ দিন আগে
Advertisement