নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় চলতি মৌসুমে আউশ ধানের আশানুরূপ ফলন হয়েছে। ভালো ফলনে কৃষকদের মুখে এখন তৃপ্তির হাসি। উপজেলার বিভিন্ন গ্রামে আবাদ করা জমির সোনালী ধান এখন হাওয়ায় দোল খাচ্ছে।
নান্দাইল পৌরসভাসহ উপজেলার বীরবেতাগৈর, শেরপুর, খারুয়া, নান্দাইল সদর, গাংগাইল, মোয়াজ্জেমপুর ও চণ্ডীপাশা ইউনিয়নে আউশ ধানের আবাদ বেশি হয়েছে।
বীরকামট খালী গ্রামের কৃষক মুনজুরুল হক, আলতাফ মিয়া ,সাভার গ্রামের মাসুম মিয়া, রাজাবাড়িয়া গ্রামের আমিনুল হকসহ বেশ কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা যায় , এই মৌসুমে ধান চাষের জন্য আবহাওয়া বেশ অনুকূল ছিল। তাই কৃষকরা আশা করছেন, এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হবে।
সাভার গ্রামের কৃষক মাসুম মিয়া বলেন, তিনি এ বছর পাঁচ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ করেছেন এবং ফলনও ভালো হয়েছে। আগামী সপ্তাহে তার জমির ধান কাটা শুরু হবে।
আরেক কৃষক মনজুরুল হক জানান, তিনি ৭০ শতক জমিতে আউশ ধান চাষ করে ভালো ফলন পেয়েছেন।
উপসহকারী কৃষি কর্মকর্তা আমিনুল হক জানান, এই মৌসুমে ব্রি ধান ৪৮, ৮৫ এবং ৯৮ জাতের আবাদ হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর নান্দাইলে আউশ ধানের আবাদ লক্ষ্যমাত্রার চেয়ে কম হয়েছে। এবার ১ হাজার ২৫০ হেক্টর জমির লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ হয়েছে মাত্র ৮৫০ হেক্টর জমিতে। তবে ফলন ভালো হয়েছে, প্রতি হেক্টরে গড় ফলন ২.৮২ মেট্রিক টন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈমা সুলতানা জানান, এ বছর আউশের ফলন ভালো হয়েছে। যেহেতু এই মৌসুমে ধান চাষে সেচ, সার ও শ্রম তুলনামূলকভাবে কম লাগে, তাই কৃষকরা আউশ ধান চাষে দিন দিন আগ্রহী হচ্ছেন।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৪ দিন আগে