কৃষকদের জমি দখল, ব্যবসায়ীদের নিয়ে অপপ্রচার— প্রতিবাদে মানববন্ধন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
নান্দাইলে দখলদারের হাতে জমি খোয়ানো কৃষকরা মঙ্গলবার মানববন্ধন করেন। ছবি: রাজনীতি ডটকম

ময়মনসিংহের নান্দাইলে কয়েকজন নিরীহ কৃষকের জমি দখলের অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। এর প্রতিবাদে ভুক্তভোগী কৃষকসহ স্থানীয়রা মানববন্ধন করেছেন।

এদিকে উপজেলার পাথর ব্যবসায়ীদের অভিযোগ, সামাজিক যোগযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে তাদের ব্যবসায়িক সুনাম নষ্টের পাঁয়তারা করছে একটি চক্র। তারাও আলাদা একটি মানববন্ধন করে এর প্রতিকার চেয়েছেন।

স্থানীয়রা জানান, জমি খোয়ানো কৃষকরা নান্দাইল উপজেলার নান্দাইল পৌরসভার ঝাউগড়া মহল্লার বাসিন্দা। তারা মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে নান্দাইল উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে দাঁড়িয়ে মানববন্ধন করেন। দখলদারের কাছে জমি খোয়ানো ১২ জন কৃষক ওই মানববন্ধনে উপস্থিত ছিলেন।

কৃষক মকবুল হোসেন বলেন, তার পাঁচ শতক জমি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. আতাউর রহমান নিজ বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের সময় দখল করে নেন। এ ঘটনায় প্রতিবাদ করলে তাকে মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়।

কৃষক বকুল মিয়ার ছেলে শামীম মিয়া বলেন, আওয়ামী লীগ সরকারের আমালে তাদের ১৫ শতক জমি দখল করে নিয়েছেন আতাউর রহমান। তখনকার সময়ে আতাউর পুলিশে চাকরি করতেন। তিনি আওয়ামী লীগের নেতাদের টাকা দিয়ে এলাকায় ভীতিকর পরিবেশ তৈরি করে রাখতেন। ফলে আমাদের মতো সাধারণ কৃষকের পক্ষে প্রতিবাদ করা সহজ ছিল না।

কৃষকদের অভিযোগ প্রসঙ্গে মোবাইলে যোগাযোগ করে জানতে চাইলে সাবেক পুলিশ কর্মকর্তা আতাউর রহমান বলেন, কৃষকদের অভিযোগ সত্য নয়। এ বিষয়ে এলাকায় একাধিক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওইসব সালিশে এসব অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।

Nandail HumanChain News Photo 23-09-2025 (2)

মঙ্গলবার নান্দাইলের তারেরঘাট বাজারে পাথর ব্যবসায়ী ও শ্রমিকরা মানববন্ধন করেন। ছবি: রাজনীতি ডটকম

এদিকে উপজেলার মুশুলি ইউনিয়নের তারেরঘাট বাজারের পাথর ব্যবসায়ী ও শ্রমিকরা মানববন্ধন করেন মঙ্গলবার সকালে। পাথর ব্যবসা নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর প্রতিবাদ জানাতে তারা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান বাচ্চু বলেন, আমাদের বৈধ ব্যবসা নিয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। আমরা বৈধ পথে আমদানি করা পাথর এনে বিভিন্ন স্থানে বিক্রি করে থাকি। নিয়মমাফিক ও আইনসম্মতভাবে ব্যবসা পরিচালনা করি।

পাথর ব্যবসায় কয়েক শ শ্রমিক কাজ করছেন জানিয়ে হাবিবুর বলেন, আমাদের ব্যবসা বন্ধ হয়ে গেলে এসব শত শত শ্রমিক কাজ হারাবেন। পরিবার নিয়ে তাদের পথে বসতে হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড: সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথে ককটেলটি বিস্ফোরণ করা হয়। তবে কে বা কারা ককটেলটি ছুড়ে পালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।

৬ ঘণ্টা আগে

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।

৭ ঘণ্টা আগে

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৭ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

১ দিন আগে
Advertisement