মেয়ের সহপাঠীকে ধর্ষণের পর হত্যা, মরদেহ ঘরের মেঝেতে মাটিচাপা

জামালপুর প্রতিনিধি
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ০১
প্রতীকী ছবি

জামালপুরের মাদারগঞ্জে নিজের মেয়ের সাত বছরের এক সহপাঠীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে মেয়েটির বাবা জামিনুর ইসলামের (৩২) বিরুদ্ধে। বিদ্যালয় থেকে সহপাঠীকে খুঁজতে তাদের বাড়িতে যাওয়ার পর শিশুটিকে ধর্ষণ ও হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। পরে তার মরদেহ জামিনুরের ঘরের মেঝেতে গর্ত করে মাটিচাপা দিয়ে রাখা হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে মাদারগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জামিনুর ইসলাম ঘটনার বিস্তারিত জানিয়েছেন।

নিহত শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল। পরে শনিবার রাতে সহপাঠীর বাবা জামিনুর ইসলামের বসতঘরের মেঝেতে মাটিচাপা দেওয়া অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বিদ্যালয়ের পাশেই জামিনুর ইসলামের বাড়ি। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে শিশুটি প্রায়ই জামিনুরের মেয়ের সঙ্গে খেলাধুলা করত। বৃহস্পতিবার বিদ্যালয় থেকে সহপাঠীকে খুঁজতে শিশুটি তাদের বাড়িতে যায়। সে সময় জামিনুরের স্ত্রী সবুজা (২৫) সন্তানদের নিয়ে তার বোনের বাড়িতে রান্না করতে গিয়েছিলেন। বাড়িতে জামিনুর ছাড়া আর কেউ ছিল না।

সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, বাড়িতে কেউ না থাকার সুযোগে জামিনুর শিশুটিকে ধর্ষণ করেন। পরে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে তার মরদেহ ঘরের মেঝেতে গর্ত করে মাটিচাপা দিয়ে রাখেন।

শনিবার রাতে শিশুটির মরদেহ উদ্ধারের পরই জামিনুর ও তার স্ত্রী সবুজাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গতকাল নিহত শিশুর বাবা বাদী হয়ে মাদারগঞ্জ থানায় মামলা করেন। পরে দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিহত শিশুটির মামা বলেন, ‘মানুষটি কীভাবে এত ছোট ও নিষ্পাপ একটি শিশুর ওপর এমন নিষ্ঠুরতা চালাতে পারলেন!’ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে উল্লেখ করে তিনি বলেন, শুধু গ্রেপ্তার করলেই হবে না। তিনি দ্রুত সময়ের মধ্যে ওই ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি চান।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ফেনীতে ২ শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রেখে বিএনপির সভা

ফেনীতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় দেড় ঘণ্টা পাঠদান বন্ধ রেখে স্মরণসভা করেছে বিএনপি। পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা মো. হারুনুর রশিদের স্মরণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

১ দিন আগে

আ.লীগকে সঙ্গে নিয়ে জামায়াত বাংলাদেশে বিরাজনীতিকরণ চায়: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে বাংলাদেশে বিরাজনীতিকরণ করতে জামায়াতে ইসলামী চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ সদর উপজেলার এমকে মাধ্যমিক বিদ্যালয়ে একটি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

১ দিন আগে

সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

বাংলাদেশের সঙ্গে রাধিকাপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

১ দিন আগে

বিয়েতে নাচের জন্য ডেকে ২ নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

চুক্তি অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে সরাইল বিশ্বরোড এলাকায় আসেন ওই দুই নৃত্যশিল্পী। সেখান থেকে রাকিব ও তার সহযোগীরা তাদের সিএনজিচালিত অটোরিকশায় করে শাহবাজপুরের একটি সেতুর নিচে নিয়ে যান। এরপর বিয়ের অনুষ্ঠানে দ্রুত পৌঁছে দেওয়ার কথা বলে তাদের ইঞ্জিনচালিত নৌকায় ওঠানো হয়।

২ দিন আগে
Advertisement