ওসমান হাদিকে নিয়ে পোস্টে রিপোর্ট, আসিফ মাহমুদের ফেসবুক পেজ রিমুভ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ১৬: ৪৭
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অফিসিয়াল ফেসবুক পেজ অপসারণ করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। প্রায় ৩০ লাখ ফলোয়ারসমৃদ্ধ পেজটি সম্প্রতি সরিয়ে দিয়েছে মেটা কর্তৃপক্ষ।

তার ফেসবুক পেজে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সংশ্লিষ্ট পোস্ট ও ভিডিওতে সংঘবদ্ধভাবে রিপোর্ট করায় মেটা ফেসবুক পেজটি রিমুভ করেছে— শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এমনটাই দাবি করেছেন আসিফ মাহমুদ।

ওই ফেসবুক পোস্টে একটি স্ক্রিনশট যুক্ত করে ক্যাপশনে তিনি লেখেন, ‘ওসমান হাদি ভাই সংশ্লিষ্ট সব পোস্ট, ভিডিওতে স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্ট করে আমার অফিশিয়াল পেজটি (৩০ লাখের বেশি ফলোয়ার) রিমুভ করে দেওয়া হয়েছে।’

ছবি: আসিফ মাহমুদের ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া স্ক্রিনশট
ছবি: আসিফ মাহমুদের ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া স্ক্রিনশট

এ ছাড়া বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে তার ফেসবুক পেজের লিংক দিয়ে সংঘবদ্ধ রিপোর্ট এবং হাদিকে নিয়ে দেওয়া তিনটি ভিডিওর সবগুলোতেই স্ট্রাইক করা হয়েছে বলে দাবি করেন আসিফ।

উল্লেখ্য, গত সোমবার (২২ ডিসেম্বর) আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এর আগে, গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে তিনি এবং মাহফুজ আলম পদত্যাগ করেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গুলশানে ঝটিকা মিছিল: আ.লীগের ৩২ নেতাকর্মী গ্রেপ্তার

গতকাল শুক্রবার দুপুরে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানিয়েছিলেন, বেলা পৌনে ১২টার দিকে গুলশানের ৩ নম্বর সড়কের একটি গলিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০ থেকে ২০০ নেতাকর্মী জড়ো হন। একপর্যায়ে তারা মিছিল বের করার চেষ্টা করেন।

১৫ ঘণ্টা আগে

সেলুনে তরুণের ঝুলন্ত মরদেহ, ফেসবুকে লেখা ‘সবাই ক্ষমা কইরেন’

পুলিশের প্রাথমিক ভাষ্য, শুক্রবার রাতে খাবার খাওয়ার পর নেপাল সেলুনে গিয়েছিলেন। সেখানে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

১৫ ঘণ্টা আগে

ব্রাহ্মণবাড়িয়া কলেজে কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব এবং জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের কাছে পৃথক স্মারকলিপি দেওয়া হয়।

১৫ ঘণ্টা আগে

শীতলক্ষ্যায় ডুবে ৩ জনের মৃত্যু, নিখোঁজ ১

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে ডুবে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ভৈরব থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে তাদের মরদেহ উদ্ধার করে।

১৬ ঘণ্টা আগে
Advertisement