আল্লাহর দেওয়া পানিকে মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে: প্রধানমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আল্লাহর দেওয়া নিয়ামত পানিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে মানুষের উপকারে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় সাহাপাড়া খাল খনন কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রায় ২০ কোটি মানুষ বসবাস করছে। এত মানুষের খাদ্যের চাহিদা শুধু বিদেশ থেকে এনে পূরণ করা সম্ভব নয়। তাই দেশের মাটিকে কাজে লাগিয়ে কৃষি উৎপাদন বাড়াতে হবে। এদেশের মাটি সোনার চেয়েও খাঁটি। সামান্য যত্ন, গাছ লাগানো এবং একটু পানি দিলেই এই মাটিতে ভালো ফলন পাওয়া যায়।

তিনি আরও বলেন, পানি আল্লাহর দেওয়া একটি বড় নিয়ামত। এই পানির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে যাতে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় এবং মানুষ উপকৃত হয়।

একসময় মাটির কাছাকাছি স্তরেই পানি পাওয়া যেত, কিন্তু বর্তমানে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে। তাই পানির অপচয় বন্ধ করে সংরক্ষণ ও সঠিক ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে।

প্রধানমন্ত্রী জানান, দেশের বিভিন্ন এলাকায় পানির সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার সারা বাংলাদেশে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে।

এসব খাল খননের মাধ্যমে মাটির উপরের পানিকে সংরক্ষণ করে কৃষিতে ব্যবহার করা হবে, যা দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

শহিদ মিনারে তরুণকে গুলি-ছুরিকাঘাতে হত্যা, পুলিশ বলছে প্রেম নিয়ে বিরোধ

পুলিশ বলছে, নিহত রাকিব ও আটক শিহাবের সঙ্গে একই মেয়ের প্রেমের সম্পর্ক ছিল বলে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্য সংগ্রহে জানতে পেরেছে। এর জের ধরেই রাকিব হত্যার শিকার হয়ে থাকতে পারেন।

১৪ ঘণ্টা আগে

বাগেরহাটে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাজিব কুমার পাল জানান, হাসপাতালে আনার আগেই সোহাগ শেখের মৃত্যু হয়েছে। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

১ দিন আগে

ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি সিলমোহরযুক্ত খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে জয়পুর গ্রামের বাসিন্দা ইছাক মিয়ার পুত্র জুবায়েরের (২২) বসতঘর ও দোকানে তল্লাশি চালিয়ে ৩০ কেজি ওজনের ১

২ দিন আগে

রাসিকের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন রিটন

প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ ক-এর উপধারা (১) অনুযায়ী রাজশাহীসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন

২ দিন আগে