সাঈদ মুহাম্মদ আনোয়ার, কক্সবাজার

কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের সঙ্গে বিমান বাহিনীর সদস্যদের সংঘর্ষে স্থানীয় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত শিহাব কবির (৩০) নিহত শিহাব কক্সবাজার পৌরসভার বিমান ঘাঁটিসংলগ্ন ১ নম্বর ওয়ার্ডের অধীন সমিতি পাড়ার নাছির উদ্দিনের ছেলে।
কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। হাসপাতাল পুলিশও একজনের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে।
এদিকে সহকারী পরিচালক আয়শা ছিদ্দিকার সই করা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বার্তায় জানানো হয়েছে, বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারসংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব এবং জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের কাছে পৃথক স্মারকলিপি দেওয়া হয়।
৪ ঘণ্টা আগে
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে ডুবে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ভৈরব থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে তাদের মরদেহ উদ্ধার করে।
৪ ঘণ্টা আগে
পুলিশ বলছে, লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনামে এমন প্রতারক চক্র দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। বড় ধরনের অভিযানের কারণে এসব দেশ থেকে প্রতারক চক্রগুলো জাল গুটিয়েছে। তারাই বাংলাদেশে এসে একই ধরনের অনলাইন প্রতারণা চালানোর প্রচেষ্টায় জড়িত ছিল। খুলশীর যে বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে সেখানে তারা বসিয়েছিল প্রতার
২০ ঘণ্টা আগে
তার মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে আসা পুলক চ্যাটার্জির ভাই ভূমি কর্মকর্তা দীপক চ্যাটার্জি বলেন, চাকরি না থাকার কারণে তার ভাই কিছুটা হতাশ ছিলেন। সে কারণেও তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
২১ ঘণ্টা আগে