রাজশাহীতে ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম বিষয়ক সেমিনার

রাজশাহী ব্যুরো

ক্যাশলেস লেনদেনের সম্প্রসারণ ও গ্রাহক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ কর্মসূচি। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং লিড ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংকের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন হয়।

আজ বুধবার সকাল ১১টায় রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়। এর আগে কারা প্রশিক্ষণ কেন্দ্রের মূল ফটক থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান, পরিচালক শরাফত উল্লাহ খান এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রেফাত উল্লাহ খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক রাফেজা আক্তার কান্তা। এ ছাড়া ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার সাব্বির হোসেনসহ ব্যবসায়ী, গ্রাহক, ব্যাংক কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দুদিনব্যাপী এই কর্মসূচিতে ডিজিটাল লেনদেনের বিভিন্ন দিক তুলে ধরা হবে। পাশাপাশি গ্রাহক সচেতনতা বৃদ্ধিতে সেমিনার, ক্যাম্পেইন, রোড-শো এবং প্রচার-প্রচারণা অনুষ্ঠিত হবে। দ্রুত ও সুবিধাজনক ব্যাংকিং সেবা নিশ্চিতের মাধ্যমে দেশের আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতেই ক্যাশলেস লেনদেনকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

অংশগ্রহণকারীরা বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের প্রশংসা জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। তারা বলেন, লিড ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংকের সম্পৃক্ততা দেশে আর্থিক অন্তর্ভুক্তির বিকাশে ব্যাংকটির প্রতিশ্রুতির প্রতিফলন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাজধানীতে গ্রিন লাইফ হাসপাতালে আগুন

রাজধানীর গ্রিন রোডে গ্রিন লাইফ হাসপাতালে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

৮ ঘণ্টা আগে

পাহাড়জুড়ে উৎসবের আমেজ, খাগড়াছড়িতে বৈসাবি শুরু

বর্ণিল পোশাক ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নিয়ে কয়েক হাজার পাহাড়ী-বাঙালি এই উৎসবে যোগ দেন, যেখানে চাকমা, মারমা ও ত্রিপুরাসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়।

১ দিন আগে

ফের উৎপাদনে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা

তিনি বলেন, সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গত ৪ মার্চ থেকে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে ৩১ মার্চ সন্ধ্যায় পুনরায় গ্যাস সংযোগ পাওয়ার পর কারখানাটি চালুর প্রক্রিয়া শুরু হয়।

২ দিন আগে

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ সোমবার (৬ এপ্রিল) সকালে আত্রাই রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

৩ দিন আগে